ইতিহাসের আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ উল্লেখনীয় ঘটনা (১১ ফেব্রুয়ারী)

ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এ দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুর দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।
ঘটনাবলি:
১৭৫২ – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কর্তৃক যুক্তরাষ্ট্রের ১ম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন।
১৭৯৪ – যুক্তরাষ্ট্রের সিনেটের ১ম অধিবেশন জনসাধারণের জন্ম উন্মুক্ত করা হয়।
১৯১৬ – জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেওয়ায় ইমা গোল্ডম্যান গ্রেফতার হন।
১৯১৯ – জার্মানির প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত হন।
১৯৩৭ – ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেওয়ায় কর্মবিরতির সমাপ্তি ঘটে।
১৯৪৩ – দ্বিতীয়য় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত হন।
১৯৫৩ – ইসরাইলের সাথে সোভিয়েট ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
১৯৫৩ – গ্রীস ও তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু হয়।
১৯৬৪ – তাইওয়ান ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।
১৯৭৮ – চীন কর্তৃক এরিস্টটল, শেক্সপিয়ার ও ডিকেন্সের ওপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা হয়।
১৯৭৯ – আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনীর নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়।
১৯৯০ – দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বৎসর রাজনৈতিক বন্দীত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা।
জন্ম:
১৮৪৭ – মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলভা এডিসন জন্মগ্রহণ করেন।
১৮৮২ – বাঙালি কবি ও ছড়াকার সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন।
১৯১৫ – মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী রিচার্ড হ্যামিং জন্মগ্রহণ করেন।
১৯৩৮ – নিউজিল্যান্ডীয় ক্রিকেটার বেভান কংডন জন্মগ্রহণ করেন।
১৯৪৩ – বাংলাদেশি লেখক ও কবি আসাদ চৌধুরী জন্মগ্রহণ করেন।
১৯৪৪ – ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
৬৪১ – বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিউস মৃত্যুবরণ করেন।
১৯৪৮ – সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক সের্গে আইজেনস্টাইন মৃত্যুবরণ করেন।
১৯৭৪ -বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী মৃত্যুবরণ করেন।
১৯৮০ – ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার মৃত্যুবরণ করেন।