29 টাকা KG দরে ‘ভারত চাল’ আনল মোদী সরকার,জেনেনিন কিনবেন কোথা থেকে?

দেশে মূল্যবৃদ্ধি ক্রমশই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে সস্তায় চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার

মঙ্গলবার (7 ফেব্রুয়ারি) থেকে সারা দেশে ‘ভারত চাল’ নামে ভর্তুকিযুক্ত চাল বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি 29 টাকায় এই চাল কিনতে পারবেন সাধারণ মানুষ

5 কেজি এবং 10 কেজির প্যাকেটে এই চাল পাওয়া যাবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

কোথায় পাওয়া যাবে?

  • NAFED (National Agricultural Cooperative Marketing Federation of India)
  • NCCF (National Cooperative Consumers’ Federation of India)
  • কেন্দ্রীয় ভান্ডার
  • মোবাইল ভ্যান
  • নির্দিষ্ট ফিজিক্যাল আউটলেট

শীঘ্রই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) NAFEDNCCF-কে 5 লাখ টন ভারত চাল সরবরাহ করবে।

সরকারের পরিকল্পনা রয়েছে, দ্রুত এই চাল অনলাইন ই-কমার্স ওয়েবসাইট-এর মাধ্যমে বাজারে নিয়ে আসা। সেক্ষেত্রে ফ্লিপকার্টঅ্যামাজন-এর মতো জায়গা থেকেও কেনা যাবে এই চাল।

খুচরো 1 কেজি বা 2 কেজি হিসেবে এই চাল কেনা যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

আরও সস্তায় মিলছে আটা, ডাল, পেঁয়াজ:

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে মোদী সরকার ‘ভারত ব্র্যান্ড’-এর আওতায় আটা, ডাল, পেঁয়াজ এবং টমেটোসস্তায় বিক্রি করছে।

  • ভারত আটা: 27.50 টাকা/কেজি (বাজার দর: 37-40 টাকা)
  • ভারত ডাল: 60 টাকা/কেজি (বাজার দর: 80-100 টাকা)

এই পদক্ষেপগুলি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে।