সুপ্রিম কোর্টে শিগ্রই উঠবে রাজ্যের DA মামলা, সামনে এল দিনক্ষণ, জেনেনিন বিস্তারিত

বাংলার রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ)। এই দাবিতে দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন তারা। হাইকোর্টে মামলায় জয়ী হলেও, রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে মামলাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়।
গতকাল ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়ের অভাবে তা হয়নি। এই ঘটনায় হতাশ রাজ্য সরকারি কর্মীরা।
তবে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১৮ মার্চ ফের ডিএ মামলা শুনানির জন্য তালিকাভুক্ত করা হতে পারে। যদিও এটি সম্ভাব্য তারিখ এবং নিশ্চিত নয়।
এই মুহূর্তে, রাজ্য সরকারি কর্মীদের অন্তত আরও মাসদেড়েক অপেক্ষা করতে হবে ডিএ মামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।
মামলার দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তুষ্ট কর্মীরা। একজন কর্মচারী বলেন, “সোমবারই শুনানি হবে বলে ভেবেছিলাম। এখন দ্রুত সমাধানের আশায় রয়েছি।”
প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। হাইকোর্টে জয়ী হলেও, রাজ্য সরকারের আবেদনের ফলে মামলা সুপ্রিম কোর্টে চলে আসে। এরপর বারবার শুনানি পিছিয়ে যেয়েছে।
এই মুহূর্তে, রাজ্য সরকারি কর্মীদের চোখ ১৮ মার্চের দিকে। তখনই জানা যাবে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে কি না।
এই ইস্যুর পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন।