প্লাস্টিক স্টুলের মাঝখানে ছিদ্র থাকে কেন? এর পিছনের অবাক করা কারণ জেনেনিন

আমাদের প্রত্যেকের বাড়িতেই প্লাস্টিকের স্টুল থাকে। কিন্তু কখনো কি ভেবেছেন, স্টুলের মাঝখানে কেন ছিদ্র থাকে? অনেকেই মনে করেন এটি নকশার অংশ। কিন্তু এর পেছনে রয়েছে বাস্তব ও বৈজ্ঞানিক কারণ।
কারণ
স্টুল সহজে আলাদা করা যায়: প্লাস্টিকের স্টুলগুলো সহজেই একটার উপর আরেকটা রাখা যায়। যদি এদের মধ্যে ছিদ্র না থাকে, তাহলে বায়ুচাপ ও শূন্যতার কারণে এরা একে অপরের সাথে লেগে যায়। ফলে আলাদা করা কঠিন হয়। ছিদ্র থাকায় বাতাস সহজে চলাচল করতে পারে এবং স্টুলগুলো সহজে আলাদা করা যায়।
স্টুল ভাঙা থেকে রক্ষা পায়: যখন ভারী ব্যক্তি স্টুলে বসেন, তখন স্টুলের উপর প্রচুর চাপ পড়ে। ছিদ্র থাকায় স্টুলের উপর চাপ সমানভাবে বিতরণ হয় এবং স্টুল ভাঙা থেকে রক্ষা পায়।
জায়গা বাঁচায়: ছিদ্র থাকায় স্টুলগুলো একে অপরের ভেতর ঢুকিয়ে রাখা যায়। ফলে কম জায়গায় অনেকগুলো স্টুল রাখা সম্ভব হয়।
পরিশেষে বলা যায়, প্লাস্টিকের স্টুলে ছিদ্র থাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ছিদ্র না থাকলে স্টুল ব্যবহার করা কঠিন এবং দ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।