মৃত্যুর ঠিক আগ মুহূর্তে একজন মানুষের কেমন অভিজ্ঞতা হয়? চাঞ্চল্যকর তথ্য জানালো গবেষকরা

কথায় বলে, জন্ম, মৃত্যু, বিয়ে – এই তিনটি বিষয় বিধাতার হাতে ন্যস্ত। জন্ম ও বিয়ের পর জীবনকে আমরা স্পর্শ করতে, দেখতে পারি, কিন্তু মৃত্যুর পর কী ঘটে তা কেউ জানে না। মৃত্যুর পরে জীবন কেমন হবে তা জানার জন্য মানুষ আগ্রহী হলেও ইহজগতে তার উত্তর খুঁজে পাওয়া অসম্ভব।

মৃত্যুর পর আত্মার অস্তিত্ব থাকে কি? কোথায় যায় মানুষের আত্মা? এই প্রশ্নগুলো বারবার মনে ঘুরপাক খায়। কিন্তু এর কোনো সঠিক উত্তর নেই। মৃত্যুর আগে মানুষ কী অনুভব করে তা জানার আগ্রহ সকলেরই মনে থাকে।

সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়ার একদল গবেষক ও চিকিৎসক এই বিষয়ে একটি দীর্ঘ গবেষণা চালিয়েছেন। গবেষণায় দেখা গেছে, মৃত্যুর ঠিক আগে একজন ব্যক্তির মস্তিষ্কে অতীতের সমস্ত স্মৃতি একবার ঘুরপাক খেয়ে যায়, ঠিক সিনেমার মতো। ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালে একজন মরণাপন্ন রোগীর চিকিৎসা চলাকালীন জিজ্ঞাসাবাদ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন ওই গবেষক ও চিকিৎসকরা।