জমি মামলায় জয় অমর্ত্য সেনের, খারিজ হয়ে গেলো বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশ

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদ মামলায় সিউড়ি জেলা আদালত তার পক্ষে রায় দিয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অভিযোগ করেছিল, অমর্ত্য সেন ১৩ ডেসিমেল জায়গা বাড়তি দখল করে রেখেছেন।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নোটিশের বিরুদ্ধে অমর্ত্য সেন সিউড়ি জেলা আদালতে মামলা করেন। বুধবার মামলার রায় ঘোষণা করেন বিচারক। বিচারক বলেন, বিশ্বভারতীর এভিকশন অর্ডার বা উদ্দেশের যে নির্দেশ তা খারিজ হয়ে গিয়েছে।
অমর্ত্য সেনের আইনজীবী এদিন বলেন, “বিচারকের রায়য় আমাদের আশার আলো দেখা দিয়েছে। আমরা বিশ্বাস করি, এই রায়ের ফলে আমাদের জমির মালিকানা নিয়ে আর কোনও বিবাদ থাকবে না।”
অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ তুলে সরব হয়েছিলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অমর্ত্য সেনকে জমি ছাড়তেই হবে, এমনটাই বক্তব্য ছিল তাঁর। এই মামলার জল গড়ায় আদালত পর্যন্ত। এদিন সেই মামলার প্রেক্ষিতেই রায় দিল সিউড়ি জেলা আদালত।