OMG! চলন্ত ট্রেনে যুবকের কেরামতি, হঠাৎ ঘটলো বিপত্তি! দেখেনিন ভাইরাল ভিডিও

চলন্ত ট্রেনে কেরামতি করার ঘটনা প্রায়ই খবরের শিরোনামে আসে। কখনও কখনও সেই কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু তার পরেও এই বিপজ্জনক কেরামতি বন্ধ হচ্ছে না।

সম্প্রতি ভারতে এমনই একটি ঘটনা ঘটেছে। একটি লোকাল ট্রেনে দ্রুত গতিতে চলার সময় এক যুবক ট্রেনের বাইরে ঝুলতে শুরু করে। যুবকটির গোটা শরীর ট্রেনের বাইরে ছিল। একের পর এক বিদ্যুতের খুঁটি তার গা ঘেঁষে চলে যাচ্ছিল। যুবকটির মুখে উচ্ছ্বাসের ছাপ ছিল। তিনি খুঁটিগুলিকে ছোঁয়ার চেষ্টাও করছিলেন।

ট্রেনের কামরার ভিতর থেকে এক যাত্রী যুবকের এই কীর্তি ক্যামেরাবন্দি করছিলেন। এর পরই দেখা যায়, যুবক আরও সাহস নিয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে। তখন যাত্রীদের মধ্যে কয়েক জন তাকে চিৎকার করে সতর্ক করেন। কিন্তু যুবক তাদের কথা শুনতে চায়নি।

এর পরই ঘটে বিপত্তি। বিদ্যুতের খুঁটির সংস্পর্শে আসতেই যুবক ঝলসে যায়। যদিও এই ঘটনায় তার প্রাণহানি হয়নি, তবে হাত এবং শরীরের একাংশ পুড়ে যায়।

এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় যে চলন্ত ট্রেনে কেরামতি করা কতটা বিপজ্জনক। এই ধরনের কেরামতি করলে যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। তাই এই ধরনের বিপজ্জনক কাজ থেকে বিরত থাকা উচিত।

সূত্র: আনন্দবাজার