“রামরাজ্য থেকেই অনুপ্রাণিত ভারতের সংবিধান!”-মন কি বাতে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভারতীয় সংবিধান, রাম মন্দির, নারী শক্তি ও আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে কথা বলেছেন।

ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সংবিধান অনেক চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে। একে বলা হয় লিভিং ডকুমেন্ট। ভারতের সংবিধান রামরাজ্য় থেকে অনুপ্রাণিত। সংবিধানের মূল অনুলিপির তৃতীয় অধ্যায়ে, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে।”

সম্প্রতি উদ্বোধন হওয়া অযোধ্যা রাম মন্দির সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, “ভগবান রাম সকল জাতির মানুষকে একত্রিত করেছেন। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান গরিকদের ঐক্যবদ্ধ করার জন্য এক অভিন্ন মালা গেঁথেছে। এই দিন বহু মানুষ রাম ভজনাতেই মেতে উঠেছিলেন। শ্রীরামের জন্য উৎসর্গ করা হয়েছিল দিনটি। ২২ জানুয়ারি সন্ধ্যায় গোটা দেশে রাম জ্যোতি প্রজ্জ্বলিত করে অকাল দীপাবলি উদযাপন হয়েছে। জাতি এক সম্মিলিত শক্তি প্রত্যক্ষ করেছে এই দিন। উন্নত ভারতের অঙ্গীকারের ভিত্তিও গঠন করেছে।”

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নারী শক্তির প্রদর্শনকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “নারী শক্তি প্রদর্শন সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং দিল্লি পুলিশের মহিলা দলের সদস্য়রা কার্তব্য পথে কসরত দেখাচ্ছিলেন তখন প্রত্যেকে গর্ব অনুভব করছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেড় হাজারের মতো মেয়ে অংশ নেয়। অনেক মহিলা শিল্পীও ভারতীয় বাদ্যযন্ত্র যেমন শঙ্খ, নাদেস্বরম এবং নাগাড়া বাজিয়েছেন।”

আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “আগামী বছরের লোকসভা নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই নির্বাচনে জনগণের ভোটের দায়িত্ব আমাদের উপর বর্তাবে। আমরা প্রত্যেকেই আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেব এবং আমাদের দেশের উন্নয়নে ভূমিকা রাখব।”

প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের বিভিন্ন বিষয়ে বার্তা দেন এবং তাঁদের উদ্বুদ্ধ করেন।