“আমি আর গান গাইব না”-ভিডিও ভাইরাল হতেই ঘোষণা কটলেন রুপম ইসলাম

গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় রূপম ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শো শেষে বিশ্রাম নিতে যাওয়ার সময় রূপমকে ঘিরে ধরে সেলফি তোলার জন্য অনেক মানুষ। এতে বিরক্ত হয়ে রূপম কিছু অশালীন ভাষা ব্যবহার করেন এবং লোকদের দিকে তেড়ে যান।

এই ঘটনার পর রূপমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। তবে অনেকেই সেলফি তুলতে যাওয়া ব্যক্তিটির উপরেই বিরক্ত হন।

এই সমালোচনার মধ্যেই রূপম নিজেই লাইভে এসে মুখ খুলেন। তিনি বলেন, “আমি আর গান গাইব না। আপনারা খুব শিষ্ঠ সমাজ, আপনারা একইরকমই থাকুন। আমি একজন রক শিল্পী। আমি আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। আপনাদের এই শিষ্ঠামিতে আমি নেই। যেকটা অনুষ্ঠান চলবার কথা আছে সেগুলো আমি করব। তার পর আর গান গাইব না আমি।”

তিনি আরও বলেন, “আমার আর নতুন করে আপনাদেরকে কিছু দেওয়ার নেই। এই পৃথিবী হচ্ছে ফেসবুক এবং সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমাদের মতো ঠোঁটকাটা লোকেদের জন্য একেবারেই নয়। আমার যা বলার আমি সেটাই বলব। এবার থেকে আমি আমার বৈঠকখানায় বসে কথা বলব। আশা করি সেখানে নিশ্চয়ই কেও ঢুকে পড়বে না।”

রূপম বলেন, “আমার বাবা-মা কেওই কখনও বাংলা রক লেখেনি। আমার বাবা বলেছিলেন, তুই তো বাংলা ক্লাসিক গান গাস তাহলে, এইসব ছাইপাস কেন? আমি সেই কথা শুনে গিটার ছুড়ে টিভি ভেঙে দিয়েছিলাম। আমি সেই লোক, মনে রাখবেন আমিই সেই লোক। তোমরা ভেবো না যে সেই দিনের কথা বললাম। ওসব কথা কে বলে। যেসকল লোক আমার নিয়ে কথা বলেছে তাঁদের আমি ভুল প্রমান করে দিয়েছি। হ্যাঁ লোকটা অহংকারী, অসভ্য, জানোয়ার। কিন্তু আমি তো আমিই তাই না।”

রূপমের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় আবারও বিতর্ক শুরু হয়। অনেকে রূপমের বক্তব্যকে সমর্থন করেন, আবার অনেকে সমালোচনা করেন।