লোকসভা ভোটের আগে বড় ঘোষণা, ২ লাখ করে টাকা পাবে রাজ্যের ৯৪ লাখ দরিদ্র পরিবার

বিহার সরকারের তরফে স্বনির্ভর গোষ্ঠী এবং উদ্যোক্তাদের জন্য ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই অনুমোদন অনুযায়ী, রাজ্যের ৯৪ লাখ দরিদ্র পরিবার এই সুবিধার আওতায় আসবে। এই পরিবারগুলির প্রতিটিকে ২ লাখ টাকা করে দেওয়া হবে।

রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (মন্ত্রিপরিষদ সচিবালয়) এস সিদ্ধার্থ জানান, জাত ভিত্তিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, বিহারে ৯৪ লাখ ৯৪ হাজার ৩৩১২টি পরিবার রয়েছে যাঁরা প্রতি মাসে ৬০০০ টাকা বা তার কম আয় করে। এই পরিবারগুলিকে স্বনির্ভর করে তোলার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায়, স্বনির্ভর গোষ্ঠী এবং উদ্যোক্তারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য এই অর্থ ব্যবহার করতে পারবেন। এই অর্থ দিয়ে তারা উৎপাদনশীল সম্পদ কিনতে পারবেন, প্রশিক্ষণ নিতে পারবেন, বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবেন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে সরকার দরিদ্র পরিবারগুলির সমর্থন পেতে চাইছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প শুরু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর ৬০০০ টাকা করে দেওয়া হয় হতদরিদ্র কৃষক পরিবারগুলিকে। এই প্রকল্পটিও নির্বাচনের আগে সরকারের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছিল