ঘর আলো করে এসেছে কন্যা সন্তান, বর্তমানে কেমন আছেন শুভশ্রী?

বাংলার জিনপ্রিয় নির্মাতা রাজ ও অভিনেত্রী শুভশ্রীর ঘরে কদিন আগেই এসেছে নতুন অতিথি। কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। এবার মা হওয়ার সেই সুন্দর অনুভূতি মাখানো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জানিয়েছেন নিজের মনের কথা।

গত জুন মাসে হঠাৎ সুখবর দেন রাজ ও শুভশ্রী। জানিয়েছিলেন, বড় দাদা হতে চলেছে যুবান। বছর শেষেই আসে খুশির খবর। ৩০ নভেম্বর তারকা দম্পতির ঘরে আসে লক্ষ্মী। মেয়ের নাম রাখা হয় ইয়ালিনী। তার পর এই প্রথম নিজের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন শুভশ্রী।

ফেসবুকে অভিনেত্রী লেখেন, আমাদের পরিবারে এই খুদে সদস্যের আগমনে আমি সত্যিই অভিভূত। এত ভালোবাসা ও আশীর্বাদের জন্য সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারছি না তার জন্য দুঃখিত। আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষদের অনেক অনেক ধন্যবাদ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

অপরদিকে শনিবারের পোস্টে নিন্দুকদের একহাত নিয়ে একটি ভিডিও পোস্ট করেন শুভশ্রী। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর নানা কটাক্ষ শুনতে হয়েছিল তাকে। কেউ তাঁকে শরীর নিয়েও খোঁটা দেন, কেউ আবার বাচ্চার দিকে মন দেওয়ার উপদেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *