‘স্যাম বাহাদুর’ দেখে ভিকিকে যা বললেন শচীন

ভিকি কৌশল অভিনীত ছবি ‘স্যাম বাহাদুর’ শুক্রবার (১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। ওই ছবিতে নামভূমিকায় ভিকির অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে। তবে বিশেষ এক তারকার প্রশংসা পেয়ে আপ্লুত ভিকি। সেই মানুষটিকে নিয়ে নিজের মনের কথা প্রকাশ করলেন পর্দার স্যাম বাহাদুর।

শনিবার (২ ডিসেম্বর) মুম্বাইয়ে মেঘনা গুলজার পরিচালিত এ ছবির বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। সেখানে বলিউডের বিশিষ্টজনদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার। শচীনের সঙ্গে ছিলেন তার স্ত্রী অঞ্জলিও। ভিকির সঙ্গে বসে ছবি দেখেন তারা।

স্বপ্নের নায়ক আর তার ভক্তের সাজসজ্জাও চোখ কেড়েছে সবার। শচীন ‘কুল অ্যান্ড ক্যাজুয়াল’ নীল শার্ট, সাদা ট্রাউজারে, অঞ্জলি এ দিন স্নিগ্ধ ফ্লোরাল প্রিন্টের সালোয়ার-কামিজে আর ভিকি ঝকঝকে কালো টি শার্ট-জিন্সে হাজির হয়েছিলেন।

ছবি দেখা শেষে বের হতেই পাপারাৎজিরা ঘিরে ধরে তাদের। হাসিমুখে পর্দার নায়ককে জড়িয়ে পোজ দেন শচীন। তারপর বলেন, ভিকি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। দেখে মনে হচ্ছিল সত্যিকারের এয়ার মার্শাল স্যাম বাহাদুরকে দেখছি। তার মতে, ইতিহাস জানতে এ ধরনের ছবি আরও বেশি হওয়া দরকার।

অন্যদিকে শচীনের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবির সঙ্গে ভিকি লিখেছেন, আমার শৈশবের নায়ক আজ আমার ছবি দেখলেন। শচীন, এত প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কথাগুলো সারাজীবন মনে রাখব।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ আর ভিকির ‘স্যাম বাহাদুর’ একই দিনে মুক্তি পেয়েছে। জনপ্রিয়তার বিচারে এগিয়ে রণবীর। তার ছবি প্রথম দিনেই ১১০ কোটিরও বেশি আয় করেছে। অন্যদিকে ‘স্যাম বাহাদুর’-এর আয় ১৫.৫ কোটি টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *