সুস্বাস্থ্যের জন্য রপ্ত করুন ৫ অভ্যাস, জেনেনিন

আজকাল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো অসুখের প্রকোপ বেড়ে গেছে বেশ। এর অন্যতম কারণ আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি। শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে কয়েকটি অভ্যাস ঠিকঠাক রপ্ত করা খুব জরুরি।
১। সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন। সকালে উঠে কিছুক্ষণ ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন। সকাল সকাল দিন শুরু করলে সময় মতো সব কাজ শেষ করাও সহজ হবে। এতে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকবে।

২। সকালে খালি পেটে ডিটক্স ওয়াটার পান করুন। পান পারেন লেবু ও মধু মেশানো জলও। কুসুম গরম জলে লেবুর রস মিশিয়ে তাতে মধু মিশিয়ে কিংবা বিভিন্ন ভেষজ মেশানো জলও পান করলেও উপকার পাবেন।

৩। সপ্তাহে অন্তত ৫ দিন আধা ঘণ্টা করে ব্যায়াম করবেন। জগিং, স্কিপিং অথবা যেকোনো ব্যায়াম করতে পারেন। সকালে না পারলে বিকেলে বা সন্ধ্যায় করুন ব্যায়াম।

৪। দিনের শুরুতে ভারি খাবার খাওয়ার অভ্যাস করুন। এতে দিনভর এনার্জি পাবেন।

৫। সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস রপ্ত করা ভীষণ জরুরি। তাজা ফল, শাকসবজি খান বেশি করে। অসাস্থ্যক্র খাবার যেমন ফাস্টফুড, কোল্ড ড্রিংক যতোটা সম্ভব এড়িয়ে চলুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *