কম-বেশি সব মেয়েরাই সারা জীবন ধরে এই ১০টি প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত! জেনেনিন
November 20, 2023

এভাবে বসতেই নেই, ওভাবে খেতে নেই, ওভাবে দাঁড়াতে নেই-ইত্যাদি নানা কথা শুনে শুনতে বড় হয়ে ওঠা অধিকাংশ মেয়েরই। আধুনিক সমাজে বসবাস করেও নানা ঘেরাটোপের মধ্যে দিয়ে বড় হওয়ার একটা মেয়ের। আজ আপনাদের এমন কিছু কথা বা প্রশ্নের কথা জানাব, যা সাধরণ কম-বেশি সব মেয়েই জীবনে অন্তত একবার হলেও শুনেছে।
১) ‘এই তোমার ব্রা-এর স্ট্র্যাপ দেখা যাচ্ছে!’
২) ‘এই বিয়ে কবে করছ?’
৩) ‘বিয়ে তো হল, সুখবরটা কবে পাচ্ছি?’
৪) ‘এই তুমি আপার সিপস করোনি, একেবারে গোঁফের মতো দেখাচ্ছে।’
৫) ‘ছেলেদের মতো জামা কেন পরেছ?’
৬) ‘শুধু অফিস করলেই হবে, সংসারের প্রতিও তো একটু মনোযোগী হও।’
৭) ‘মেয়ে হয়েছ, একটু মানিয়ে নিতে শেখ।’
৮) ‘ওমা তোমার বর তো ঘরের অনেক কাজ জানে, তুমি কি লাকি!’
৯) ‘একদম বেশি কথা বলবে না, আর ওত গোগ্রাসে খাবে না, তুমি না মেয়ে!’
১০) ‘মুখটা কেমন কালো লাগছে, ফেসিয়াল করো না?’