পুত্রবধূ ঐশ্বরিয়া ও নাতনির জন্মদিনে কেন নীরব বচ্চন পরিবার? জেনেনিন কারণ

বচ্চন পরিবারে নিজেদের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে এমন গুঞ্জন বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে বলিপাড়ায়। মূলত ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে বচ্চনদের। যার প্রভাব দেখা গেছে অভিনেত্রীর ৫০তম জন্মদিনে। চলতি মাসের প্রথম দিকে নিজের জন্মদিন একাই কাটিয়েছিলেন ঐশ্বরিয়া। তার পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনও সদস্যকে।

শুধু মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে পাশে নিয়ে নিজের ওই বিশেষ দিনটি উদযাপন করেছিলেন ঐশ্বরিয়া রাই। আর দায়সারাভাবেই শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন অভিষেক। তবে অভিনেত্রীর জন্মদিনে বচ্চন পরিবারের অন্য সদস্যদের কেউ সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তা দেননি। আর এবার নাতনি আরাধ্যার জন্যেও সেই একই ব্যবহার বচ্চন পরিবারের!

১৩-এ পা দিল অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যা। মেয়েই জীবনের সব থেকে বড় উপহার। সামাজিকমাধ্যমে ঐশ্বরিয়া রাই মেয়েকে নিয়ে লেখেন, মেয়েকেই পৃথিবীতে সব থেকে বেশি ভালবাসেন। কিন্তু আরাধ্যার বাবা-মা ছাড়া বচ্চন পরিবারের অন্যরা একেবারে চুপ। অন্তত সামাজিকমাধ্যমে দেখলে তা-ই মনে হচ্ছে।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন। বিশ্বকাপ নিয়ে প্রায় প্রতি দিনই কিছু না কিছু পোস্ট দিচ্ছেন। কিন্তু নাতনির জন্মদিনে একটি বাক্যও খরচ করেননি তিনি। পুত্রবধূর জন্মদিনে মুখে কুলুপ এঁটেছিল বচ্চন পরিবার। এবার নাতনি আরাধ্যার জন্মদিনে একই ঘটনার পুনরাবৃত্তি ভাবাচ্ছে অনুরাগীদের। অবশ্য সমাজমাধ্যমই জীবনের সবটাজুড়ে নয়। প্রকাশ্যে শুভেচ্ছা না জানালেও বাস্তবে দাদা-নাতনির মধ্যে এই দিন কোনো কথা হয়েছে কি না, তা জানা যায়নি। নাতনি এমনিতে দাদার বেশ প্রিয় পাত্রী।

এর আগে জন্মদিনে তিনি আরাধ্যাকে নানা নামিদামি উপহারে ভরিয়েছেন। এবারও তেমন কিছু হয়েছে কি না, তা জানা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *