বাথরুমে ফোনের ব্যবহার ডেকে আনছে মারাত্মক বিপদ! আজই হন সতর্ক নয়তো বিপদ

ফোন ছাড়া মানুষ এখন কিছুই চিন্তা করতে পারে না। যেখানেই যাক না কেন ফোনটা সঙ্গেই থাকে সবার। এমনকি বাথরুমে যাওয়ার সময়ও ফোনটা সঙ্গে নিয়েই যান। কিন্তু জানেন কি, এই অভ্যাস কতোটা বিপজ্জনক? বিশেষজ্ঞরা বলছেন, বাথরুমে বসে মোবাইল ব্যবহার করা একেবারেই ঠিক না। বিশেষ করে কমোডে বসে মোবাইল ঘাঁটা একেবারেই উচিত না।

কারণ, যখনই কমোডে ফ্লাশ করা হয়, জল এবং বর্জ্য পদার্থ থেকে ছিটকে আসা নোংরা পদার্থগুলো বায়ুর মধ্যে মিশে যায়। এর মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। অনেকেই জলর বদলে টিস্যু পেপার ব্যবহার করেন। সবথেকে বেশি জীবাণু বাসা বাঁধে তার মধ্যেই। যদি বিশেষ দরকারে নিজের মোবাইল ফোনটিকে বাথরুমে নিয়েও যান, তাহলেও সেটা টিস্যু পেপার হোল্ডারের আশপাশে রাখবেন না। তাতে হ্যান্ডসেটে ই-কোলাই, সলমোনেলার মতো জীবাণু জমে। পাশপাপাশি বিজ্ঞানীরা জানাচ্ছেন, তবু যদি বাথরুমে ফোন নিয়ে যান, তাহলে অ্যালকোহল টিস্যু দিয়ে ফোনটি একবার মুছে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *