ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখতে বিশেষ কিছু তথ্য জেনেনিন

প্রতিদিনর জামা-কাপড় পরিষ্কারের অন্যতম বিকল্প হলো ওয়াশিং মেশিন। জীবনকে আরও সহজ করে তুলেছে এই যন্ত্রটি। ময়লা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলে মুহূর্তেই পরিষ্কার হয়ে যায়।

তবে অনেকেই জানেন না, ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখবেন কীভাবে? দামী এই যন্ত্রটি একবার নষ্ট হলে পুনরায় কেনা মধ্যবিত্তদের জন্য বেশ কষ্টকর।

তাই কাপড় পরিষ্কার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। ওয়াশিং মেশিন ভালো রাখতে হলে কয়েকটি ভুল এড়িয়ে চলুন-

>> জামাকাপড়ের ট্যাগের গায়ে লেখা থাকে কীভাবে তা কাঁচতে হবে। যদি আপনি খেয়াল না করেন; তাহলে কাপড় ও মেশিন দুটোই নষ্ট হবে।

>> ওয়াশিং মেশিন চালানোর আগে এর সেটিংস কীভাবে ঠিক করবেন, তা আগেই জেনে নিন। বেশিরভাগ জামাকাপড়ই নরমাল সেটিংসে পরিষ্কার করা যায়। তবুও অনেক জামাকাপড়ের জন্য আলাদাকরে সেটিংস সেট করতে হয়।

>> অত্যাধিক নোংরা জামাকাপড় পরিষ্কারের জন্য অযথা বেশি ডিটারজেন্ট দেবেন না। এতে আপনার ওয়াশিং মেশিনের ক্ষতি হবে। তাই পরিমাণমতোই ডিটারজেন্ট ব্যবহার করুন কাপড় কাচতে।

>> কাপড় কাচা হয়ে গেলে ভেজা জামাকাপড় দীর্ঘক্ষণ মেশিনের ভেতরে ফেলে রাখবেন না। প্রয়োজনে মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখুন। এতে কাচা জামাকাপড়েও গন্ধ হবে; আবার মেশিনও খারাপ হবে।

>> ওয়াশিং মেশিনে কাপড় কাচার সব কোনটি কোন ধরনের ফেব্রিক, তা খেয়াল করে তবেই ঢোকান। এর ফলে যেমন একটা পোশাকের রং অন্য পোশাকে লেগে খারাপ হয়ে যেতে পারে; তেমনই দীর্ঘদিন এমনটি করলে ওয়াশিং মেশিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *