সম্বন্ধ করে বিয়ে, কীভাবে প্রেম হল জিৎ-মোহনার? টলি সুপারস্টারের লাভস্টোরি জেনেনিন

টলিউডের সুপারস্টার জিৎ ও তাঁর স্ত্রী মোহনা মাদনানীর ঘরে দ্বিতীয়বারের মতো সন্তান জন্মগ্রহণ করেছে। গত ১৬ অক্টোবর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মোহনা। মেয়ে নবন্যার জন্মের ১১ বছরের মাথায় ফের বাবা হয়েছেন জিৎ।

জিৎ-মোহনার বিয়ে সম্বন্ধ করেই হয়েছিল। দুই পরিবারের তরফ থেকেই পাকা কথা হওয়ার পর কথাবার্তা শুরু হয় দু’জনের। তখন থেকেই আস্তে আস্তে একে অপরের প্রতি টান অনুভব করতে শুরু করেন তাঁরা। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর প্রেমে পড়েন জিৎ এবং মোহনা। এরপর ধুমধাম করে গাঁটছড়া বাঁধেন তাঁরা।

টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেও জিৎকে ইন্ডাস্ট্রির ইভেন্ট বা পার্টিতে খুব একটা দেখা যায় না। কাজ থেকে বিরতি পেলে পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন তিনি। ‘ফ্যামিলি ম্যান’ হিসেবে ইন্ডাস্ট্রিতে বেশ সুনাম রয়েছে অভিনেতার।

২০০২ সালে ‘সাথী’ ছবির হাত ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন জিৎ। প্রথম ছবিতে অভিনয় করেই আকাশছোঁয়া সাফল্য পান অভিনেতা। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় দু’দশক। এখনও সিনেপ্রেমী মানুষদের মধ্যে জিতের ক্রেজ দেখার মতো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *