পুজোর আগে রূপচর্চার সময় হচ্ছে না? জেনেনিন ত্বক ভালো রাখার সহজ উপায়

আজকাল পুরুষের পাশাপাশি নারীরাও চাকরি কিংবা ব্যবসা করছেন। তাই দিনের বেশিরভাগ সময় কাজের মধ্যেই কেটে যায় কর্মব্যস্ত নারীদের। দিনশেষে নিজের দিকে খেয়াল নেবেন অর্থাৎ রূপচর্চা করবেন সেই ধৈর্য আর হয় না। এর ফলে ত্বক হয়ে পড়ে প্রাণহীন।

অনেকেই আবার অলসতার কারণে না বুঝেই তড়িঘড়ি করে রূপচর্চা করেন। এতে ত্বকের উপকার তো হয়ই না, উল্টো ক্ষতিটা হয় বেশি। তাই কি করলে ত্বক হারাবে না তার স্বাভাবিক সৌন্দর্য চলুন জেনে নেয়া যাক-

>> প্রথমত, হাতে সময় কম থাকলে রূপচর্চায় বেশি সময় লাগে এমন পরিকল্পনা মন থেকে বাদ দিন। নিয়ম করে ছোট ছোট যত্ন নেবেন। তাতে সতেজ থাকবে ত্বক। সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে।

>> দিনে অন্তত দুইবার ভালোভাবে ত্বক পরিষ্কার করার চেষ্টা করবেন। সেটা অবশ্যই সকাল এবং রাতে। তার জন্য ব্যবহার করতে পারেন কোমল কোনো ফেসওয়াশ। সারাদিন ত্বকের ওপর ধূলা জমে। শুধু তাই নয় তেলও জমে। মুখ পরিষ্কার করলে সেসব ধুয়ে যায়।

>> সাবান জাতীয় কিছু ব্যবহার করলেই ত্বক শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই মুখ ধোয়ার পরেই কোনো টোনার ব্যবহার করতে পারেন। প্রয়োজনীয় জল তার সঙ্গেই চলে যাবে ত্বকে।

>> সারাদিনের জন্য কাজে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। সেই লোশনে ত্বক কোমল হবে। সূর্যের ক্ষতিকারক রশ্মি ও সূর্যের তাপ থেকে ত্বক রক্ষা পাবে।

>> রাতে শুয়ে পড়ার আগে মুখ পরিষ্কার করে কোনো একটি ক্রিম ব্যবহার করুন। সারারাত কোনো ক্রিমের যত্নে থাকলে ত্বক কোমল হবে। উজ্জ্বলতাও বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *