নতুন শখে মজলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবিও

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের প্রতিটা দিন কাটে ব্যস্ততায়। তাই দিনের মধ্যে অনেকটা সময় তার কাটে গাড়িতে। সাধারণত ক্যামেরার সামনে তারকাদের গাড়ির পেছনের আসন থেকে নেমে আসতে দেখা যায়। কিন্তু অভিনেত্রী এবার চালকের আসনে।

অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি নিজেই গাড়ি চালাচ্ছেন। বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা যাচ্ছে গাড়ির চালকের আসনে বসে রয়েছেন তিনি। জানালা দিয়ে তার হাসি মাখা মুখ ধরা পড়েছে ক্যামেরায়। সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘আমার নতুন খুঁজে পাওয়া ভালোবাসা। শহরে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছি।’

ওই পোস্টেই অভিনেত্রী জানিয়েছেন যে, তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স রয়েছে। ঋতুপর্ণার এই ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার সাবধানে গাড়ি চালানোর পরামর্শও দিয়েছেন।

সম্প্রতি, গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাবাড়ু’ ছবির শুটিং শেষ করেছেন ঋতুপর্ণা। হিন্দি এবং বাংলা মিলিয়ে তার বেশ কিছু নতুন ছবি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। পাশাপাশি নতুন কাজ নিয়েও কথাবার্তা চলছে অভিনেত্রীর।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *