রণবীরকে টেক্কা দিয়ে সৌরভের বায়োপিকে আসছেন আয়ুষ্মান! গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেতা

বাঙালির আবেগের নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের এক নক্ষত্র, যিনি শুধুমাত্র খেলোয়াড় হিসেবেই নন, ব্যক্তি হিসেবেও সকলের কাছে প্রিয়। তাঁর জীবনের গল্প নিয়ে এবার বড় পর্দায় আসছে বায়োপিক।

এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে গুঞ্জন ছিল। কিন্তু এবার সেই গুঞ্জনই যেন সত্যি হতে চলেছে। সম্প্রতি জানা গেছে, সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করবেন টিনসেল নগরীর অন্যতম ভার্সেটাইল অভিনেতা আয়ুষ্মান খুরানা।

আয়ুষ্মান খুরানা একজন বাঁ হাতি ব্যাটসম্যান। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ও বাঁ হাতি ব্যাটসম্যান ছিলেন। তাই এই কারণেই নির্মাতারা আয়ুষ্মানকেই বেছে নিয়েছেন বলে জানা গেছে।

ছবিটি পরিচালনা করবেন রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর থেকেই ছবির শুটিং শুরু হবে।

আয়ুষ্মান খুরানা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি এখন কিছুই বলতে চাই না। আমাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হয়, যখন যা ঘটবে।”

আয়ুষ্মানের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করার ব্যাপারে ইতিবাচক। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

বলিউডে বায়োপিকের রমরমা আজকের নতুন নয়। এর আগেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক রুপোলি পর্দায় ম্যাজিক দেখিয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ব্যর্থ-ও হয়েছে বেশ কয়েকটি ছবি।

এখন দেখা যাক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে কী চমক দেখা যায়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *