আপনাদের বউদের সমস্যা আমার ওপর কেন চাপাচ্ছেন, ভক্তকে বললেন শাহরুখ খান

মাঝে মধ্যে আস্কএসআরকে সেশনে ভক্তদের নানান প্রশ্নের জবাব দেন শাহরুখ খান। শনিবার (২৬ আগস্ট) ফের একবার আস্কএসআরকের হাত ধরে অনুরাগীদের দরবারে হাজির হয়েছিলেন শাহরুখ। দিলেন নানান প্রশ্নের জবাব। এবার বেশিরভাগ প্রশ্নই উঠে এল কিং খানের আগামী সিনেমা জওয়ান নিয়ে।

শাহরুখের উদ্দেশ্যে এক ভক্ত মজা করে লেখেন, যেহেতু সবাই জওয়ানের জন্য অপেক্ষা করছে, তাই তাদের চমকে দিতে শাহরুখ ডাঙ্কির ট্রেলার নিয়ে হাজির হতে পারেন। এমন কথার জবাবে কিং খান ওই ভক্তকে লেখেন, ভাই তুম তো মুজসে ভি জাদা আতরঙ্গি নিকলে…হা হা (হাসি। অভি জওয়ান হি ঠিক হ্যায়। (আপনি আমার চেয়ে বেশি রঙিন মানুষ মনে… এখন জওয়ান ঠিক আছে)।

এক ভক্ত জওয়ান সিনেমায় শাহরুখ ন্যাড়া মাথার লুক কীভাবে বানিয়েছেন সে বিষয়ে প্রশ্ন করেন। জানান, ন্যাড়া মাথাতেও কিং খানকে দারুণ লেগেছে। উত্তরে বলিউড বাদশা বলেন, আর অদ্ভুত ব্যাপার হলো আমি পাঠানের ঠিক পরেই এটা করেছি। পাঠানে লম্বা চুল এবং তারপর জওয়ানে হঠাৎ টাক হয়ে যাওয়াটা খুবই অদ্ভুত ছিল! ভাবছি, কীভাবে এটা আমার বাচ্চাদের প্রভাবিত করবে??!!

dhakapost

একজন আবার মজা করে বলেন, বউকে নিয়ে জওয়ান দেখতে যাওয়ার প্ল্যান করেছি। তবে প্রত্যেকবার বউ দেরি করিয়ে দেয়। জওয়ানের সময়ও করেছিল। কোনও টিপস দিন, সঠিক সময়ে জওয়ান দেখতে পৌঁছানোর। উত্তরে মজা করে কিং খান লেখেন, বন্ধুরা বউদের নিয়ে সমস্যা সমাধানের প্রশ্ন দয়া করে আর করবেন না!! আমি তো নিজের সমস্যা সামলে উঠতে পারছি না, আর আপনারা আপনাদের সমস্যাও আমার ওপর চাপিয়ে দিচ্ছেন! সমস্ত বউরা দয়া করে কোনও চাপ না নিয়ে জওয়ান দেখতে যান।

এক অনুরাগী শাহরুখকে তার হ্যান্ডসাম লুকের রহস্য নিয়ে প্রশ্ন করেন। উত্তরে কিং খান বলেন, অতিরিক্ত খাবেন না, মনে শুধুমাত্র ভাল চিন্তা রাখুন এবং একটি পরিষ্কার হৃদয় তৈরি করুন। এটাই রেসিপি!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *