ফুলদানিতে দীর্ঘদিন ফুল তাজা থাকবে যেভাবে, জানুন কিছু টিপস

ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন। ঘরে বাহারি ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মনে প্রশান্তি লাভ হয়। পুরনো আমলে ঘর সাজানোর অন্যতম উপকরণ ছিল বাগানের তাজা ফুল। বর্তমান যুগে এসেও ঘরসজ্জার ফ্যাশনে এর ব্যতিক্রম ঘটেনি।

ফুল ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি, মনও ভালো রাখে। বাজার থেকে টাটকা ফুল কিনে আনলেন কিন্তু দু-এক দিনের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়।

কিভাবে দীর্ঘদিন তাজা থাকবে ফুল চলুন জেনে নেওয়া যাক-

১. বাজার থেকে সব সময় তাজা ফুল কেনা ভালো। দিনের শুরুতে ফুল সতেজ পাওয়া যায়।

২. যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভেতরে সাবান থাকলে ফুলগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৩. ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না।

কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটার চেষ্টা করুন। এতে দীর্ঘদিন তাজা পাবেন ফুল।
৪. ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু জলে ডোবানো থাকে, তাতে যেন আর পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরে যেতে পাতে।

৫. দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, দুই চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন।

এই মিশ্রণ ফুলগুলোকে বেশিদিন তাজা রাখবে।
৬. দুই দিন পর পর ফুলদানির জল পাল্টে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। অনেক সময় জলের অভাবে ফুল শুকিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *