৩ বছরের খরা কাটিয়ে কামব্যাক পেটিএমের! ফের শুরু হচ্ছে ডিজিটাল ওয়ালেট পরিষেবা, বিরাট স্বস্তি গ্রাহকদের”

টানা তিন বছরের খরা কাটিয়ে অবশেষে স্বস্তির খবর নিয়ে এল পেটিএম (Paytm)। দীর্ঘ প্রতীক্ষার পর ফের একবার পুরোদমে শুরু হতে চলেছে এই জনপ্রিয় সংস্থার ডিজিটাল ওয়ালেট পরিষেবা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর তরফ থেকে প্রাথমিক অনুমোদন মিলেছে, যার ফলে পেটিএম পেমেন্টস সার্ভিসেস লিমিটেড (PPSL)-এর মাধ্যমে তাদের এই বহুল প্রতীক্ষিত ব্যবসা পুনরায় চালুর পথ প্রশস্ত হলো।

বিশেষজ্ঞদের মতে, গুগল পে (Google Pay) এবং ফোন পে (PhonePe)-র মতো প্রতিযোগীদের ভিড়ে ডিজিটাল পেমেন্ট বাজারে নিজেদের পুরনো অবস্থান ফিরে পেতে এবং পরিষেবাকে নতুন মাত্রা দিতে এক লাফে অনেকটা এগিয়ে গেল এই বেসরকারি ফিনটেক সংস্থাটি। খুব শীঘ্রই গ্রাহকরা আগের মতো ফের নির্বিঘ্নে পেটিএম ওয়ালেটের সুবিধা উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *