বিজয় ও অক্ষয়কে পেছনে ফেলে অভাবনীয় সাফল্য, ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় বাজিমাত রণবীরের

ইন্ডিয়া টুডের সাম্প্রতিক ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় দেশের দ্বিতীয় সেরা হিরো নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিলেন বলিউড তারকা রণবীর সিং। প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের পরেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। এই জনপ্রিয়তার লড়াইয়ে রণবীর পেছনে ফেলে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপথি, অক্ষয় কুমার এবং সালমান খানের মতো হেভিওয়েট তারকাদেরও।

সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী, ১৪.৭ শতাংশ ভোট পেয়ে তালিকার শীর্ষস্থান দখল করেছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে, ৯.৫ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রণবীর। তাঁর ঠিক পরেই ৮.৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিজয় থালাপথি। এছাড়া অক্ষয় কুমার ৭.৪ শতাংশ এবং সালমান খান ৬.৮ শতাংশ ভোট পেয়ে এই তালিকার অন্যান্য স্থানে জায়গা পেয়েছেন।

সাম্প্রতিক সময়ে ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিগুলির সাফল্যের সুবাদেই রণবীরের জনপ্রিয়তা অন্য মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বক্স অফিসে সাফল্যের পর এবার সরাসরি দর্শকদের মন জয় করে এই সমীক্ষায় বড়সড় মাইলফলক ছুঁলেন এই অভিনেতা। খুব শীঘ্রই জয় মেহতা পরিচালিত পোস্ট-অ্যাপোক্যালিপটিক জম্বি সারভাইভাল থ্রিলার ‘প্রলয়’ ছবিতে দেখা যাবে রণবীরকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *