রাজনীতির ময়দান ছেড়ে এবার নাটকের মঞ্চে সুকান্ত মজুমদার? অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী!

অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?

তিনি দেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার কি তাঁকে রাজনীতির মঞ্চ ছেড়ে দেখা যাবে নাটকের মঞ্চে? তাও আবার স্বয়ং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির চরিত্রে! শ্যামাপ্রসাদের জীবন নিয়ে তৈরি হতে চলা একটি নতুন নাটক ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শোরগোল শুরু হয়েছে। আর এই জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন খোদ সুকান্ত মজুমদার।

জানা গেছে, রঙ্গ অপেরা নাট্যদলের নতুন প্রযোজনায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও দর্শন নিয়ে একটি নাটক মঞ্চস্থ হতে চলেছে। নাটকটির নাম রাখা হয়েছে ‘কেশরী হত্যা?’। গুঞ্জন রটেছে, এই নাটকেই নাকি অটলবিহারী বাজপেয়ীর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে সুকান্ত মজুমদারকে।

এই জল্পনা চাউর হতেই কৌতূহলী হয়ে পড়েছেন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। তবে কি সত্যিই অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে তাঁর? এই প্রসঙ্গে জল্পনা পুরোপুরি উড়িয়ে না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুকান্ত। তাঁর এই প্রতিক্রিয়া ঘিরেই এখন নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও বিনোদন মহলে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *