গুরুগ্রাম-নয়ডার আকাশছোঁয়া দামের মাঝে স্বস্তি! ১৫-১৭% সস্তায় কোথায় মিলছে স্বপ্নের ফ্ল্যাট?

দিল্লি এবং এনসিআর (Delhi-NCR) অঞ্চলে যেখানে গুরুগ্রাম বা নয়ডার মতো প্রধান শহরগুলিতে প্রপার্টির দাম আকাশছোঁয়া, সেখানে সাধারণ মধ্যবিত্ত এবং প্রথমবার বাড়ি কিনতে ইচ্ছুক ক্রেতাদের জন্য এক বিরাট স্বস্তির খবর নিয়ে সামনে এসেছে গাজিয়াবাদ (Ghaziabad)। দিল্লি সংলগ্ন এই শহরটি বর্তমানে দেশের রিয়েল এস্টেট বাজারে সবচেয়ে সাশ্রয়ী ও লাভজনক আবাসন বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে।
কত কম দামে মিলছে প্রপার্টি?
রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, গুরুগ্রাম বা নয়ডার তুলনায় গাজিয়াবাদে আবাসন বাজার অনেকটাই স্বস্তিদায়ক। এখানে প্রপার্টির গড় হার প্রতি বর্গফুট ৭,০০০ থেকে ৯,৫00 টাকা-র মধ্যে ঘোরাফেরা করছে। প্রতিবেশী শহরগুলির তুলনায় এই দাম প্রায় ১৫ থেকে ১৭ শতাংশ পর্যন্ত সস্তা। ফলে যাঁরা কম বাজেটের মধ্যে দিল্লি-এনসিআর অঞ্চলে একটি স্থায়ী আস্তানা বা বিনিয়োগের জায়গা খুঁজছেন, তাঁদের জন্য গাজিয়াবাদ এই মুহূর্তে অন্যতম সেরা গন্তব্য হয়ে উঠেছে।