ভোটার স্লিপ হাতে পাননি? জেনেনিন পার্ট ও সিরিয়াল নম্বর জানবেন কীভাবে?

প্রথম দফার নির্বাচনে বাংলায় ৯২.৮৮ শতাংশ রেকর্ড ভোটদান হয়ে গিয়েছে। এবার মহাযুদ্ধের প্রস্তুতি দক্ষিণবঙ্গে। কিন্তু ভোট দিতে যাওয়ার আগে সবথেকে বড় দুশ্চিন্তা হলো ‘ভোটার স্লিপ’। অনেকেই অভিযোগ করছেন, এখনও পর্যন্ত বিএলও (BLO) মারফত তাঁরা স্লিপ পাননি। হাতে স্লিপ না থাকলে পার্ট নম্বর বা সিরিয়াল নম্বর জানবেন কীভাবে? চিন্তা করবেন না, কমিশনের ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আপনি নিজেই এই তথ্য জোগাড় করতে পারেন।

অনলাইনে পার্ট ও সিরিয়াল নম্বর বের করার পদ্ধতি:

আপনার কাছে ভোটার স্লিপ না থাকলেও নিচের ধাপগুলো অনুসরণ করে তথ্য ডাউনলোড করে নিতে পারেন:

  • পদ্ধতি ১ (পোর্টাল): প্রথমে ইন্টারনেটে voters.eci.gov.in ওয়েবসাইটে যান। সেখানে ‘Search in Electoral Roll’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার এপিক (EPIC) নম্বর অথবা নাম ও ব্যক্তিগত তথ্য দিয়ে সার্চ করলেই স্ক্রিনে আপনার পার্ট ও সিরিয়াল নম্বর ভেসে উঠবে।

  • পদ্ধতি ২ (অ্যাপ): স্মার্টফোনে ECINET বা Voter Helpline App ডাউনলোড করে নিন। সেখানেও একই পদ্ধতিতে নিজের নাম সার্চ করে ভোটার স্লিপের ডিজিটাল কপি দেখে নিতে পারেন।

  • পদ্ধতি ৩ (অফলাইন): যদি অনলাইনে সমস্যা হয়, তবে আপনার এলাকার সংশ্লিষ্ট বিএলও-র (যিনি SIR-এর কাজ করেছিলেন) সাথে সরাসরি যোগাযোগ করুন। তিনি আপনাকে স্লিপ দিতে বাধ্য।

স্লিপ নেই? ভোট কি দেওয়া যাবে?

অবশ্যই যাবে। ভোটার স্লিপ না থাকলেও আপনার নাম যদি ভোটার লিস্টে থাকে, তবে কেবল পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটি একটি কাগজে লিখে নিয়ে বুথে যান। সাথে অবশ্যই নিজের অরিজিনাল ভোটার কার্ড (EPIC) রাখবেন। কার্ড না থাকলে আধার কার্ড বা প্যান কার্ডের মতো বিকল্প পরিচয়পত্র দিয়েও ভোট দেওয়া সম্ভব, যদি তালিকায় আপনার নাম থাকে।

কমিশনের নয়া মাস্টারপ্ল্যান

এবার ছাপ্পা ভোট রুখতে কমিশন বিএলও-দের বিশেষ ক্ষমতা দিয়েছে। বুথে প্রবেশের আগে বিএলও-রা নথিপত্র যাচাই করবেন। তাই নিজের সঠিক সিরিয়াল নম্বরটি আগেভাগে জেনে রাখা বুদ্ধিমানের কাজ হবে।