সমীক্ষা : দাম্পত্যে সুখী হতে চাইলে ‘কান বন্ধ’ রাখুন!

বলা হয়ে থাকে বিয়ের লাড্ডু খেলেও পস্তাতে হয়, আবার না খেলেও পস্তাতে হয়।‘ তাই খেয়ে পস্তাতেই পছন্দ করে মানুষ। কিন্তু পস্তানোর অনুতাপ খুব বেশি বেড়ে গেলেও দাম্পত্যে অশান্তি দেখা দেয়। এমনকি তা বিচ্ছেদেও গড়াতে পারে। কিন্তু এই সমস্যার আছে খুব সহজ একটা সমাধান। আর সেটা হল কান বন্ধ রাখা।

দাম্পত্যে সুখী থাকতে চাইলে ‘কান বন্ধ’ রাখতে হবে। অর্থাৎ সাময়িক সময়ের জন্য বধির হয়ে যেতে হবে। এমন অদ্ভুত পরামর্শ দিয়েছেন আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ ব্যাডার জিন্সবার্গ।

স্বামী মার্টি জিন্সবার্গের সঙ্গে তার দাম্পত্য জীবন ৫০ বছরের। নিঃসন্দেহে দীর্ঘ অভিজ্ঞতা থেকেই লাইব্রেরি অব কংগ্রেসের সাম্প্রতিক এক ইভেন্টে এই পরামর্শ দিয়েছেন তিনি।

রুথ ব্যাডার জিন্সবার্গ বলেন, ‘আমি যেদিন বিয়ে করেছিলাম, আমার শাশুড়ি আমাকে আড়ালে ডেকে নিয়ে সুখী দাম্পত্যের রহস্য জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মাঝে মাঝে একটু বধির হলে সব সহজ হয়ে যায়।’

জেনেফার লোপেজের একটি ঘটনা তুলে ধরেন রুথ ব্যাডার জিন্সবার্গ। অ্যালেক্স রদ্রিগেজকে বিয়ের আগে সুপ্রিম কোর্টে পরামর্শ চাইতে এসেছিলেন লোপেজ। সুখী দাম্পত্যের কোনো গোপন রহস্য আছে কিনা তা জানতে চেয়েছিলেন তিনি। তাকেও এই পরামর্শ দিয়েছিলেন রুথ ব্যাডার জিন্সবার্গ। রদ্রিগেজের সঙ্গে ভালো আছেন লোপেজ। রদ্রিগেজও লোপেজের কনসার্টে অংশ নেয়ার জন্য পুরো বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন।

শুধু দাম্পত্য নয়, জীবনের সব ক্ষেত্রেই এই উপদেশ কাজে লাগে বলে জানান রুথ ব্যাডার জিন্সবার্গ। এমনকি চাকরির ক্ষেত্রেও সবসময়ে এই উপদেশ মেনে চলেছেন তিনি।ts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *