৩ ভাই তিন দলের প্রার্থী, ‘সম্প্রীতি’ রাম-বামের সুরে আঁচড় কাড়লেন তৃণমূল প্রার্থী

2023 সালের পঞ্চায়েত নির্বাচনে, একটি পরিবারের তিনজন গৃহবধূ তিনটি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন । তিন জায়ের লড়াই নিয়ে জোর চর্চা চলছে হাওড়াতে। তবে শুধু হাওড়া নয়, উত্তর চব্বিশ পরগনার পাথরঘাটার পরিবারও ভোটের লড়াইয়ে নেমেছে। সিপিএমের পাশে দাঁড়িয়েছেন নস্কর পরিবারের বড় ভাই ইন্দ্রজিৎ নস্কর। তার ছোট ভাই সঞ্জীব নস্কর আবারও বিজেপি প্রার্থী। কাকার ছেলে অরিজিৎ নস্কর দাঁড়িয়েছেন তৃণমূল থেকে। এই দুই ভাই যেমন বলেন, তাঁরা রাজনীতিকে তাঁদের ঘরে ঢুকতে দেবেন না। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া, গল্প-গুজব সবই চলছে। যদিও আর এক ভাই বলছেন, বাড়িতে থেকেই প্রতিদ্বন্দ্বিতার শুরু। সবাই দেখছে, যখন তাদের ঘরে মিল না থাকবে তখন মানুষের কী অবস্থা হবে কে জানে।
টক্করে রয়েছেন ইন্দ্রজিতের জেঠুর ছেলে তথা তৃণমূল প্রার্থী অরিজিত নস্কর। দুই ভাইকে খানিক খোঁচা দিয়ে তিনি বললেন, “ওরা দীর্ঘদিন থেকে রাজনীতি করছে এরকমটা নয়। আমি শুরু থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। মানুষের পাশে থেকে কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকগুলি মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। ভোট বলে নয়। সর্বদাই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জেঠুর দুই ছেলে এখন আমার প্রতিদ্বন্দ্বী। এটা আমার কাছে ভাল হয়েছে। সবাই সবটা দেখছে। বাড়ি থেকেই যদি এ ভাবে ওরা ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে মানুষের কীভাবে সাহায্য করবে কে জানে!” অন্যদিকে সম্প্রীতির সুর রয়েছে বিজেপি প্রার্থী সঞ্জীব নস্করের গলায়। বলছেন, “এটা আমাদের কাছে কোনও ব্যাপার নয়। কোন বিভেদই নেই আমাদের মধ্য়ে। মানুষ যাকে চাইবে সেই জিতবে।”