AIIMS কল্যাণী ও IIT খড়্গপুরের মৌ সাক্ষর! চিকিৎসক দিবসে নতুন ভাবনা

চিকিৎসক দিবস উপলক্ষে বড়ো উদ্যোগ আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুর চিকিৎসক দিবসে চিকিৎসা সুবিধা এবং গবেষণা সহযোগিতার বিষয়ে AIIMS কল্যাণীর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই মৌ স্বাক্ষর চিকিৎসা ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের আলোকবর্তিকা বলে মনে করা হচ্ছে।
AIIMS কল্যাণীর ডিরেক্টর রামজি সিং, IIT খড়গপুরের ডিরেক্টর ভি কে তিওয়ারি এবং বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের ডিরেক্টর কল্যাণ গোস্বামী সহ একাধিক আধিকারিকদের উপস্থিতিতে এই মৌ স্বাক্ষরিত হয়।
প্রধান দুই প্রতিষ্ঠানের মধ্যে এই মৌ স্বাক্ষরিত হওয়ার পর শিক্ষাক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে গবেষণা অর্থায়নের ক্ষেত্রে আরো উন্নততর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। যা চিকিৎসা ক্ষেত্রে নতুন ধারণার জন্ম দেবে। পাশাপাশি ছাত্রদের সহযোগী গবেষণায় ও সহায়তা হবে।
AIIMS কল্যাণীর ডিরেক্টর রামজি সিং মন্তব্য করেছেন, “IIT খড়গপুরের এই অসাধারণ উদ্যোগ, AIIMS কল্যাণীর সাথে একত্রে, চিকিৎসা শিক্ষায় উৎকর্ষের মাধ্যমে যুগান্তকারী গবেষণাকে উন্নীত করবে। IIT খড়গপুরের মতো প্রধান ভারতীয় প্রতিষ্ঠানগুলির সাথে যৌথ প্রোগ্রামগুলি মেডিকেল ছাত্র গবেষণা ফ্যাকাল্টি সদস্যদের স্বাস্থ্য সেবা ব্যবস্থার নেতৃত্ব দেওয়ার উপলক্ষ হয়ে উঠবে।