নওশাদ সিদ্দিকি পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা, কোন ক্যাটেগরির নিরাপত্তা এনিয়ে এখনও অস্পষ্ট বিধায়ক

নওশাদ সিদ্দিকির বাড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রকের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে সাতজনের একটি দল ফুরফুরায় পৌঁছেছে। তারা বর্তমানে ভাঙড়ের ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ বিধায়কের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। যদিও কোন ক্যাটেগরির নিরাপত্তা নওশাদ পেলেন তা এখনও স্পষ্ট নয়। তিনি নিজেও তা নিয়ে ধন্দে। সোমবার ভাঙড়ের-বিধায়ক নিরাপত্তা মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এরপরই সবকিছু পরিষ্কার হবে বলে জানান তিনি।
মনোনয়নপত্র সংক্রান্ত পঞ্চায়েত নির্বাচন ছিল রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়।। দলীয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের প্রার্থী মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই মনোনয়নপর্বে চলে গুলি, হয় বোমাবাজিও । এরপর নবান্নে গিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন নওশাদ সিদ্দিকি। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। যদিও সে সাক্ষাৎ হয়নি।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন নওশাদ। সেখানে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেন ভাঙড়ের বিধায়ক। একই সঙ্গে তিনি কলকাতা হাইকোর্টে নিরাপত্তা চেয়ে মামলা করেন । বিচারক রাজাশেখর মান্থা আদালতে মামলার শুনানিও করেন। আদালত নির্দেশ দেয় বিধায়কের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে। তবে কোন ক্যাটেগরির নিরাপত্তা নওশাদকে দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা কেন্দ্রেরই।