ভরা বর্ষায় পুকুরে স্নান করতে ‌গিয়ে বিপদ, জলে ডুবে মৃত্যু এক যুবকের

পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে এক যুবকের মৃত্যু। নিহত যুবকের নাম শঙ্কর দাস। বয়স প্রায় 29 বছর। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের দিওর সাহাপাড়ায়।

সকালে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায় শঙ্কর। সাঁতার কাটতে গিয়ে তিনি ডুবে মারা যান। বিষয়টি জানাজানি হতেই তাঁকে জল থেকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখতে সকাল সাড়ে এগারোটার পর দেহটি বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে বালুরঘাট পুলিশ বিভাগ। অন্যদিকে জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *