গান বাজবে কানের দুলে, বলা যাবে কথাও, বাজারে এলো অডিও ইয়াররিংস’
নারীদের মধ্যে অনেকেরই পছন্দ মুক্তার কানের দুল। মার্কিন টেক সংস্থা নোভা এক ধরনের দুল এনেছে বাজারে। যে কানের দুলে শোনা যাবে গান। বলা যাবে কথাও।
সম্প্রতি ‘এইচ১ অডিও ইয়াররিংস’ নামে এ কানের দুল বাজারজাত করেছে সংস্থাটি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এক জোড়া কানের দুলে ওয়্যারলেস ইয়ারফোন এমবেড করা আছে। এ ধরনের কানের দুল প্রথম।
জানা গেছে, নোভার তৈরি মুক্তার এ কানের দুলে ব্যবহার করা হয়েছে উন্নত মানের প্রযুক্তি। এই ব্লুটুথ ইয়ারফোনে এমন কিছু ফিচার ব্যবহার করা হয়েছে, যা সাধারণত সব ধরনের ইয়ারফোনে ব্যবহার করা হয় না।
দুলের মধ্যেই রয়েছে ডিরেকশনাল সাউন্ড টেকনলজি। ফলে শব্দ আরো বেশি শ্রুতিমধুর হয়ে ওঠে। গান শোনার পাশাপাশি ফোন কলও করা যাবে এ কানের দুল দিয়ে।
হালকা ওজনে তৈরি এ দুল। এটি এক ধরনের স্টাড ইয়াররিংস। কানের ওপর চেপে বসে থাকে। তাই এই দুল সহজেই যেকোনো আউটফিটের সঙ্গে বহন করা যায়। দেখতেও চমৎকার লাগে।
একবার চার্জ করে ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।