Google-বন্ধ করে দিলো এই পরিষেবা, আর মিলবেনা এই সুবিধে

এখন থেকে গুগল ভয়েস প্ল্যাটফর্মে স্মার্ট রিপ্লাই দেওয়ার অপশনটি ব্যবহারকারীদের জন্য আর থাকছে না। গুগল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে হঠাৎ কী কারণে গুগল এমন সিদ্ধান্ত নিয়েছে, এ সংক্রান্ত কোনো ব্যাখ্যা তারা দেয়নি। তাই এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।

গুগল জানায়, এখন থেকে স্মার্ট রিপ্লাই দেওয়ার সুযোগটি আর থাকছে না। এমনকি অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করা হয়েছে।

মূলত ব্যবহারকারীরা গুগল স্মার্ট রিপ্লাইয়ের মাধ্যমে শুধু ট্যাপ করেই উত্তর দিতে পারতেন। এক্ষেত্রে তারা তিনটি অপশন পেতেন। এতে দ্রুত মেসেজের রিপ্লাই দেওয়া যেতো। তবে ধারণা করা হচ্ছে গুগল টেক্সটিংয়ে গুরুত্ব কমিয়ে দিয়ে ভয়েস নিয়ে বিস্তর কাজ করতে চাচ্ছে।

এরআগেও গুগল তাদের সার্ভিসে বেশ কয়েকটি নতুন সংযোজন এনেছিল। এর মধ্যে গুগল ম্যাপ, লোকেশন ট্র্যাকিংসহ অনেক নতুন নতুন সুবিধা যুক্ত করছে এ টেক জায়ান্টটি। তবে সম্প্রতি কর্মী ছাটাই সংক্রান্ত কারণে বেশ আলোচনায় রয়েছে গুগল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *