SmartPhone: অ্যানড্রয়েডকে পেছনে ফেলে বিক্রির শীর্ষে এবার আইফোন ১৩

স্মার্টফোনের বাজারে সবসময়ই অ্যানড্রয়েড ফোন রাজত্ব করে আসছে। তবে গত কয়েক বছর ধরে আইওএস বেশ বড় বাজার ধরে রেখেছে। এবার তো ভারতে অ্যানড্রয়েড ফোনকে পেছনে ফেলে বিক্রির শীর্ষে উঠে এসেছে আইওএস অপারেটিং সিস্টেমের আইফোন ১৩।
প্রযুক্তি পণ্য গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ এমনটাই জানিয়েছে।

প্রকাশিত রিপোর্টে জানানো হয়, ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে ভারতের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন আইফোন ১৩। এই সময় বিক্রি হওয়া ১০০টি ফোনের মধ্যে ৪টি ছিল আইফোন ১৩। এদিকে ৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৩।

আইফোন ১৩ বেশি বিক্রি হওয়ার কারণ বছরের শেষ দিকে অনেক ই-কমার্স সাইটে সস্তায় ফোনটি বিক্রি করা। ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে। অনেকেই মনে করছেন এই সেলের কারণেই ফোনটি বিক্রি এতটা বেড়েছে।

আইফোন ১৩-তে রয়েছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ক্যামেরায় রয়েছে সিনেম্যাটিক মোড। এতে আছে অ্যাপলের তৈরি এ১৫ বায়োনিক প্রসেসর। ৬ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লেতেও রয়েছে বেশ পরিবর্তন, যা প্রায় ২০ শতাংশ বেশি উজ্জ্বল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *