হোটেল বা ট্রায়াল রুমে কি গোপন ক্যামেরা? স্মার্টফোন দিয়েই ধরুন হাতেনাতে!

হোটেল কিংবা শপিং মলের ট্রায়াল রুমে ঢোকার সময় বর্তমানে অনেকের মনেই উঁকি দেয় একটি ভয়— কোথাও কোনো গোপন ক্যামেরা নেই তো? সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় হিডেন ক্যামেরা পাওয়ার ঘটনা সেই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। তবে প্রযুক্তির এই যুগে আপনার নিরাপত্তার জন্য বিশেষ কোনো গ্যাজেটের প্রয়োজন নেই, আপনার হাতের স্মার্টফোনই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। গোপন ক্যামেরা শনাক্ত করতে কার্যকরী ৩টি অ্যাপের হদিস নিচে দেওয়া হলো:
১. ফিং (Fing): হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে এটি অনন্য। হোটেল বা ট্রায়াল রুমের ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত কোনো সন্দেহজনক ডিভাইস আছে কি না, তা এই অ্যাপ অনায়াসেই খুঁজে বের করতে পারে।
-
কীভাবে ব্যবহার করবেন: অ্যাপটি চালু করে ‘স্ক্যান’ অপশনে ক্লিক করুন। এটি নেটওয়ার্কে সংযুক্ত সমস্ত ডিভাইসের তালিকা দেখাবে। কোনো ‘আইপি ক্যামেরা’ বা সন্দেহজনক ডিভাইস থাকলে তা তালিকার মাধ্যমে সহজেই ধরা পড়বে। এটি অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় প্ল্যাটফর্মেই ফ্রি।
২. হিডেন ক্যামেরা ডিটেক্টর (Hidden Camera Detector): এই অ্যাপটি ফোনের নিজস্ব ম্যাগনেটিক সেন্সর ব্যবহার করে আশপাশের লুকানো ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করে। গোপন ক্যামেরার চারপাশে বিশেষ ধরনের চৌম্বকীয় ক্ষেত্র থাকে।
-
কীভাবে ব্যবহার করবেন: সন্দেহজনক আয়না, দেওয়াল ঘড়ি, ফুলদানি, টিভি বক্স বা ধোঁয়া শনাক্তকারী যন্ত্রের (স্মোক ডিটেক্টর) কাছাকাছি ফোনটি নিন। কোনো ডিভাইস থাকলে অ্যাপের মিটার বেড়ে যাবে এবং শব্দ করে আপনাকে সতর্ক করবে। মাত্র ৩ মিনিটে পুরো রুম স্ক্যান করা সম্ভব।
৩. গ্লাইন্ট ফিন্ডার (Glint Finder): গোপন ক্যামেরার লেন্স অত্যন্ত সূক্ষ্ম হয়, যা খালি চোখে দেখা কঠিন। এই অ্যাপটি ক্যামেরার লেন্সে থাকা ক্ষুদ্র প্রতিফলনকে শনাক্ত করে।
-
কীভাবে ব্যবহার করবেন: অ্যাপটি চালু করলে ফোনের ফ্ল্যাশলাইট নির্দিষ্ট লয়ে জ্বলতে থাকবে। ঘরের লাইট বন্ধ করে ফোনের ফ্ল্যাশ ব্যবহার করে ধীরে ধীরে চারপাশ স্ক্যান করুন। কোনো ক্যামেরার লেন্স থাকলে তা ছোট উজ্জ্বল বিন্দুর মতো জ্বলে উঠবে।
সতর্কতামূলক কিছু টিপস: কেবল অ্যাপের ওপর ভরসা না রেখে নিজের সচেতনতাও বজায় রাখা জরুরি:
-
রুমে ঢোকার পর আয়না, ইলেকট্রিক প্লাগ, চার্জার বা অদ্ভুত কোনো ছিদ্র আছে কি না ভালো করে পরীক্ষা করুন।
-
স্মোক ডিটেক্টর বা দেওয়ালের অস্বাভাবিক সাজসজ্জার দিকে নজর দিন।
-
কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে জানান অথবা প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিন।
প্রযুক্তি আমাদের যেমন ঝুঁকির মুখে ফেলতে পারে, তেমনই সঠিকভাবে ব্যবহার করলে তা আমাদের রক্ষাকবচও হতে পারে। আগামীতে কোথাও ভ্রমণে গেলে বা শপিং মল ব্যবহারের সময় এই পদ্ধতিগুলো মনে রাখতে ভুলবেন না।