বিলাসবহুল গাড়ির বাজারে রাজত্ব বাড়াতে মাস্টারপ্ল্যান BMW-এর, ভারতের বাজারে বড় চমক!

ভারতের বিলাসবহুল গাড়ির বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন কৌশল হাতে নিয়েছে বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা BMW। প্রথমবার লাক্সারি কার কিনতে চাওয়া গ্রাহকদের আকৃষ্ট করতে জনপ্রিয় মডেল X1 SUV-এর লং-হুইলবেস (LWB) সংস্করণ বাজারে এনেছে জার্মান এই ব্র্যান্ডটি। শুক্রবার ভারতে লঞ্চ হওয়া এই নতুন মডেলটির এক্স-শোরুম দাম শুরু হয়েছে ৪৯.৯ লাখ টাকা থেকে।

নজরকাড়া বিক্রি ও নতুন পরিকল্পনা BMW Group India-র প্রেসিডেন্ট এবং সিইও হরদীপ সিং ব্রার জানিয়েছেন, ২০২৬ সালের প্রথমার্ধের ব্যবসায় আশাতীত সাফল্য পেয়েছে সংস্থা। চলতি বছরে ইতিমধ্যেই ভারতে ৯,০০০-এর বেশি গাড়ি বিক্রি করেছে BMW, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। এর মধ্যে বৈদ্যুতিক (EV) গাড়ির বিক্রি এক লাফে বেড়েছে ৭ই শতাংশ। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে মোট ২৫টি নতুন মডেল ভারতের বাজারে আনার কথা রয়েছে, যার মধ্যে ১৩টি ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে।

কেন এই লং-হুইলবেস মডেলের এত চাহিদা? সাধারণ সংস্করণের তুলনায় লং-হুইলবেস (LWB) গাড়িগুলোতে কেবিনের ভেতর অতিরিক্ত জায়গা পাওয়া যায়, বিশেষ করে পিছনের সিটের যাত্রীদের লেগরুম অনেক বেশি আরামদায়ক হয়। হরদীপ সিং ব্রার জানান, বর্তমানে ভারতীয় ক্রেতাদের মধ্যে লং-হুইলবেস মডেলের জনপ্রিয়তা তুঙ্গে—এটির বিক্রি বেড়েছে ২৪ শতাংশ এবং এসইউভি (SUV)-এর বিক্রি বেড়েছে ৩৫ শতাংশ। বর্তমানে BMW-এর মোট বিক্রির অর্ধেকের বেশি আসছে এই ধরনের লং-হুইলবেস মডেলগুলো থেকে। বর্তমানে ভারতের বাজারে iX1 থেকে শুরু করে 3 Series, 5 Series এবং 7 Series-এর মতো জনপ্রিয় মডেলগুলোতে এই লং-হুইলবেস পোর্টফোলিও বিস্তৃত রয়েছে।

প্রথমবারের ক্রেতারাই মূল লক্ষ্য BMW-এর কাছে X1 মডেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই গাড়িটির মোট ক্রেতার অর্ধেকেরও বেশি প্রথমবারের মতো বিলাসবহুল গাড়ি কেনার অভিজ্ঞতা নিচ্ছেন। অনেক গ্রাহকের ক্ষেত্রেই বিএমডব্লিউ-এর সঙ্গে পথচলা শুরু হয় এই X1 মডেলটির হাত ধরেই। এর আগে এই ফর্মুলার ইলেকট্রিক সংস্করণ দারুণ সাড়া ফেলায়, এবার ঐতিহ্যবাহী ফুয়েল ইঞ্জিন বা ICE (Internal Combustion Engine) সংস্করণেও একই কৌশল প্রয়োগ করল সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *