Google -এ চলতি বছর সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে যে শব্দ? জেনেনিন আপনিও

পুরো বছরজুড়ে কোন শব্দটি সবচেয়ে বেশিবার সার্চ করে থাকেন সাধারণ মানুষ, সেটি প্রতি বছরের শেষ দিকে জানিয়ে থাকে গুগল। প্রতিবারের মতো এবারও গুগল কর্তৃপক্ষ ‘বার্ষিক সার্চ রিপোর্টে’ এ ব্যাপারে তথ্য প্রকাশ করেছে । তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে গুগলে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে ‘ওয়ার্ডল’ শব্দটি। এটি একটি অনলাইন গেমের নাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জোস ওয়ার্ডল তার নাম অনুসারে ওয়ার্ডল নামের গেমটি তৈরি করেন। খুবই সহজ আবার জটিল শব্দের খেলার এ গেমটি সাধারণ মানুষের নজর কাড়ে। বিশেষ করে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ফেব্রুয়ারিতে গেমটি কিনে নেওয়ার পর অনেক মানুষ এর খোঁজ করেন।

এছাড়া বিশ্বব্যাপী বড় কিছু ঘটনাও গুগল সার্চে প্রভাব ফেলেছে বলে জানিয়েছে বিবিসি। যার মধ্যে রয়েছে রানি এলিজাবেথের মৃত্যু। অভিনেতা জনি ডিপ ও তার স্ত্রী আম্বার হিয়ার্ডের মামলার শুনানি, অস্কার পুরস্কার অনুষ্ঠানে ক্রিস রককে উইল স্মিথের চড় মারার বিষয়টি নিয়ে গুগলে অসংখ্য মানুষের আগ্রহ ছিল।

প্রযুক্তিবিষয়ক পোর্টাল টেক ক্রাঞ্চ জানিয়েছে, গুগলের প্রকাশিত ২০২২ সালের ‘সর্বোচ্চবার সার্চ দেওয়ার’ তালিকার দ্বিতীয়স্থানে আছে ‘ভারত বনাম ইংল্যান্ড’ বাক্যটি। চলতি বছরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড।

আর তৃতীয় স্থানে রয়েছে ইউক্রেন শব্দটি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর ইউক্রেন সম্পর্কে তথ্য জানতে অসংখ্য মানুষ গুগলে খোঁজ করেন। চতুর্থস্থানে আছে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের নাম। তিনি চলতি বছরের সেপ্টেম্বরে মারা যান। পঞ্চমস্থানে রয়েছে ‘ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বাক্যটি।

এদিকে গুগল তাদের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে সবচেয়ে বেশিবার খোঁজা শব্দগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতেও ভাগ করেছে। এরমধ্যে খেলা, অভিনেতা/অভিনেত্রী, খেলোয়াড়সহ আলাদা ক্যাটগরি রয়েছে। গুগলের প্রকাশিত পুরো তালিকা দেখুন এই লিংকে

এমটিআই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *