ChatGPT, Perplexity AI-এর প্রিমিয়াম ভার্সন Free, জেনেনিন কীভাবে পাবেন?

এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর যুগ। পড়াশোনা থেকে গবেষণা কিংবা কর্মজীবন—সবক্ষেত্রেই এআই-এর ব্যবহার এখন সময়ের দাবি। এই দৌড়ে যারা পিছিয়ে নেই, তারা ইতিমধ্যেই ব্যবহার শুরু করেছেন ChatGPT বা Perplexity AI-এর মতো প্ল্যাটফর্ম। কিন্তু সকলেই জানেন, এআই-এর ফ্রি ভার্সনগুলি দিয়ে কাজের কাজ হয় না বললেই চলে। প্রিমিয়াম মডেলগুলিতেই লুকিয়ে রয়েছে আসল ক্ষমতা।

কিন্তু সমস্যা হলো, এই সব প্রিমিয়াম মডেলের খরচ মধ্যবিত্তের নাগালে ছিল না। এবার সেই সমস্যা মেটাতে এবং ভারতের বাজার ধরতে OpenAI (ChatGPT) ও Perplexity AI নিয়ে এল দুটি দুর্দান্ত অফার, যার মাধ্যমে আপনি এই দুই প্ল্যাটফর্মের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে!

ChatGPT Go: ভারতীয় সংস্থার জন্য এক বছরের ফ্রি অ্যাকসেস
OpenAI-এর পেইড ভার্সন হল ChatGPT Go। এতে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার। ব্যবহারকারীরা এখানে GPT-5-এর অ্যাকসেস পাবেন। শুধু তাই নয়, ছবি তৈরি করা (ইমেজ জেনারেশন)-সহ আরও নানা ধরনের উন্নত ফিচার্স এই প্ল্যাটফর্মে রয়েছে।

এই প্রিমিয়াম ভার্সনটিই ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে দিচ্ছে ওপেনএআই।

কীভাবে পাবেন? ওপেনএআই ভারতীয় সংস্থাগুলির জন্য ChatGPT Go একদম বিনামূল্যে দিচ্ছে।

কবে থেকে সুবিধা মিলবে? এই সুবিধা শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে।

কত দিনের জন্য ফ্রি? এই সার্ভিস এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে।

কত টাকা বাঁচবে? ChatGPT Go-এর মাসিক খরচ ৩৯৯ টাকা। অর্থাৎ, ১২ মাস বিনামূল্যে ব্যবহার করলে আপনার প্রায় ৪৮০০ টাকা সাশ্রয় হবে।

Perplexity Pro AI: এয়ারটেল গ্রাহকদের বাম্পার অফার
দেশীয় এআই প্ল্যাটফর্ম Perplexity AI এখন সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে। এর প্রো ভার্সনে রয়েছে দারুণ সব ফিচার, যা আপনার দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তুলবে।

কীভাবে পাবেন? আপনার যদি এয়ারটেলের কানেকশন থাকে, তবে আপনি Perplexity Pro AI সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন!

কত টাকা বাঁচবে? এই অফারের মাধ্যমে আপনার প্রায় ১৭,০০০ টাকা সাশ্রয় হবে।

অর্থাৎ, এই দুটি প্ল্যাটফর্মের প্রিমিয়াম মডেল বিনামূল্যে ব্যবহার করার সুযোগ কাজে লাগালে আপনি সর্বমোট প্রায় ২২,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন। বিপুল পরিমাণ এই অর্থ বাঁচিয়ে আপনি আপনার পড়াশোনা বা কর্মক্ষেত্রে এআই-এর সুবিধা নিয়ে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। তাই আর দেরি না করে এখনই এই অফারগুলি কাজে লাগানো শুরু করুন।