চিনের থেকে TikTok ছিনিয়ে নিলেন ট্রাম্প, এবার সব আমেরিকার কন্ট্রোলে

দীর্ঘদিনের বিতর্ক ও জল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম TikTok-এর মালিকানা বদল নিয়ে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারই তিনি একটি এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন, যার মাধ্যমে TikTok-কে একটি মার্কিন সংস্থার কাছে বিক্রি করার অনুমোদন দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে আমেরিকায় অ্যাপটি নিষিদ্ধ হওয়ার আশঙ্কা দূর হল।

জাতীয় নিরাপত্তার প্রশ্নে ট্রাম্পের কড়া পদক্ষেপ

আমেরিকা এবং চিনের মধ্যে TikTok নিয়ে বেশ কিছুদিন ধরেই নিরাপত্তা সংক্রান্ত বিবাদ চলছিল। ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেছিল যে, চিনা মালিকানার এই প্ল্যাটফর্মটি মার্কিন ডেটা সুরক্ষার জন্য বিপজ্জনক। তবে ট্রাম্পের এই নতুন এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী, যদি TikTok-এর মালিকানা কোনো মার্কিন সংস্থার হাতে যায়, তবে এই অ্যাপ নিষিদ্ধ হওয়ার প্রশ্নই উঠবে না।

রায়টার্সের রিপোর্ট অনুযায়ী, এই চুক্তিতে TikTok-এর দর ১৪ বিলিয়ন ডলার (প্রায় ১৪০০ কোটি মার্কিন ডলার) পর্যন্ত উঠেছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই তথ্য জানিয়েছেন।

যা থাকছে নতুন চুক্তিতে: অ্যালগরিদমও ট্রান্সফার!

ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের ফলে আপাতত TikTok আর দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে না। চুক্তি অনুযায়ী, TikTok-এর পেরেন্ট সংস্থা ByteDance এবার অ্যাপটির মালিকানা মার্কিন সংস্থার কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে।

নতুন মালিকানা আসার পর নিম্নলিখিত পরিবর্তনগুলি হবে:

  • TikTok একটি নয়া বোর্ড অফ ডিরেক্টর নিয়োগ করবে।
  • অ্যাপটির গুরুত্বপূর্ণ অ্যালগরিদম, সোর্স কোড এবং কন্টেন্ট মডারেশন সিস্টেমও নতুন মালিকের কাছে সম্পূর্ণভাবে হস্তান্তর করা হবে।

ইতিমধ্যে, টেক জায়ান্ট Oracle এই নতুন মালিকানার অধীনে TikTok-এর সিকিউরিটি অপারেশন হ্যান্ডল করবে এবং ক্লাউড পরিষেবাও প্রদান করবে। এছাড়াও, Oracle, Silver Lake এবং আবু ধাবির MGX গ্রুপ সম্মিলিতভাবে নতুন মালিকানায় ৪৫ শতাংশ অধিকার পাবে বলে জানা গেছে।

শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের আলাপ

ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই বিষয়টি নিয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তিনি এই চুক্তিতে সম্মতি দিয়েছেন। ট্রাম্প বলেন, “আমি ওকে বললাম আমরা এটা করতে চাই, আর তিনিও সম্মতি দিলেন। এবার থেকে TikTok US সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারাই নিয়ন্ত্রিত হবে।”

ট্রাম্পের বার্তা স্পষ্ট: মার্কিন প্রশাসন সর্বদাই নজর রাখবে যাতে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি যেন কোনোভাবেই হিংসা বা উস্কানি ছড়ানোর জন্য ব্যবহার না করা হয়। তবে, এই গোটা প্রক্রিয়ায় ByteDance-এর কাছে কোনো তথ্য পৌঁছায়নি বলেই খবর।