OMG! দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোর যন্ত্র আবিষ্কার করল জাপান, জেনেনিন যন্ত্রটি কেমন?

জাপানে অফিসে কাজ করার পদ্ধতি খুব কঠিন। নির্ধারিত সময়ের বাইরে অনেক কর্মচারীই ওভারটাইম করতে বাধ্য হন। প্রায় এক চতুর্থাংশ সংস্থাতেই কর্মচারীদের প্রতি মাসে গড়ে ৮০ ঘণ্টার বেশি ওভারটাইম কাজ করতে হয়। কর্মীদের ঘুমের সমস্যা দূর করতে অফিসে ‘ঘুম-বাক্স’ যন্ত্র বসাচ্ছে একাধিক জাপানি অফিস। এই যন্ত্র আবিষ্কার করেছে ইতোকি নামের এক জাপানি সংস্থা।

এটি এমন একটি যন্ত্র, যার ভেতর ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে নেয়া সম্ভব। অনেকটা খাড়া করা বৃহৎ ক্যাপসুলের মতো দেখতে। রয়েছে একটি দরজা ও চারটি পায়া। যন্ত্রটির নাম রাখা হয়েছে ‘ন্যাপ-বক্স’।

সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাপানে অফিসে কাজ করার পদ্ধতি অত্যন্ত কড়া। প্রায় এক চতুর্থাংশ সংস্থাতেই কর্মচারীদের প্রতি মাসে গড়ে ৮০ ঘণ্টার বেশি ওভারটাইম কাজ করতে হয়। তাদের ঘুমের সমস্যা দূর করবে ‘ঘুম-বাক্স’। তবে উৎপাদক সংস্থাটি যাই বলুক না কেন নেটাগরিকদের একাংশ কিন্তু এই যুক্তি মানতে নারাজ।

অনেকেই বলছেন, এই ধরনের ব্যবস্থা এলে কর্মচারীদের আরো বেশি নিংড়ে নেয়া হবে। কেউ কেউ আবার একে পুঁজিবাদের জয় বলেও অভিহিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *