Go Pro-নিয়ে এলো নতুন Camera, নেয়া যাবে ৫.৩কে রেজোলিউশন ভিডিও

অনেকেই আছেন যারা গতানুগতিক চাকরি জীবন থেকে সরে এসে ভিডিও ভ্লগার হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করতে চাইছেন বা করে ফেলেছেন। এই ক্ষেত্রে সাধারণত একটি সমস্যার মুখোমুখি হতে হয় সকলকে যা হলো ভালো ইক্যুইপমেন্ট। ভ্লগিংয়ের ক্ষেত্রে সৃষ্টিশীলতার পাশাপাশি সবচেয়ে জরুরি যে জিনিস সেটা হল ভালো ক্যামেরা। সেই কথা মাথায় রেখেই উঠতি ভ্লগারদের জন্য সাশ্রয়ী মূল্যে নয়া ক্যামেরা লঞ্চ করল গো প্রো।
সম্প্রতি লঞ্চ হলো গো প্রো হিরো ১১ ব্ল্যাক সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি ক্যামেরা লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। যেগুলো হল – হিরো ১১ ব্ল্যাক, হিরো ১১ ব্ল্যাক মিনি এবং হিরো ১১ ব্ল্যাক ক্রিয়েটর এডিশন। তিনটি ক্যামেরাতেই একটি বড় সেন্সর, ১০ বিট কালার ডেপ্থ এবং ভিডিও স্ট্যাবিলাইজেশন বৈশিষ্ট্য উপলব্ধ।

এ ছাড়াও গো প্রো সাবস্ক্রাইবাররা স্বয়ংক্রিয়ভাবে গো প্রো কুইক অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ফুটেজ তাদের ফোনে পাঠানোর অনুমতি পাবে।

গো প্রো হিরো ১১ ব্ল্যাক সিরিজের দাম এবং প্রাপ্যতা

ভারতে গো প্রো হিরো ১১ ব্ল্যাক ক্যামেরার দাম ৫১ হাজার ৫০০ টাকা। হিরো ১১ ব্ল্যাক মিনি ক্যামেরার দাম ৪১ হাজার ৫০০ টাকা এবং হিরো ১১ ব্ল্যাক ক্রিয়েটর এডিশনের দাম ৭১ হাজার ৫০০ টাকা। এই সম্পূর্ণ সিরিজটি অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন এবং রিলায়েন্স ডিজিটালের, পাশাপাশি অফলাইন স্টোরেও পাওয়া যাবে।

গো প্রো হিরো ১১ ব্ল্যাক সিরিজের স্পেসিফিকেশন

ডিজাইনের দিক থেকে তিনটি ক্যামেরাই প্রায় এক হলেও ফিচার্স এর ক্ষেত্রে রয়েছে সামান্য কিছু পার্থক্য। যেমন ব্ল্যাক ক্রিয়েটর এডিশনে রয়েছে একটি ঐচ্ছিক দিকনির্দেশনামূলক মাইক্রোফোন, এক্সটার্নাল মাইক ইনপুট, এক্সটার্নাল ডিসপ্লে কানেক্ট করার জন্য একটি HDMI পোর্ট এবং একটি উচ্চ-আউটপুট LED লাইট।

গো প্রো জানিয়েছে, হিরো ১১ ব্ল্যাক ক্রিয়েটর এডিশন প্রতি চার্জে চার ঘণ্টার বেশি ৪K ভিডিও রেকর্ড করতে পারে। তিনটি মডেলই ৬pfps-এ ৫.৩K রেজোলিউশন পর্যন্ত ১০ বিট রঙিন ভিডিও রেকর্ড করার জন্য একটি নতুন ১/১.৯ ইঞ্চি সেন্সর রয়েছে। হিরো ১১ ব্ল্যাক এবং হিরো ১১ ব্ল্যাক মিনি মডেলে ২৭ মেগাপিক্সেলে ছবি তোলা যাবে। এমনকি ১২০fps এ ৪K ভিডিও রেকর্ড করাও যাবে।

হিরো ১১ ব্ল্যাকের এর নতুন সেন্সর GoPro-এ এখন পর্যন্ত সবচেয়ে বড় উল্লম্ব ফিল্ড-অফ-ভিউ এর জন্য ৮:৭ অ্যাসপেক্ট রেশিও ভিডিও সাপোর্ট করে। পাশাপাশি আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিনামূল্যে GoPro Quik অ্যাপ ডাউনলোড করতে পারবে ব্যবহারকারীরা। এই ক্যামেরার আরও একটি বড় চমক, এটির নতুন সেন্সর যা সর্বাধিক ১৬:৯ ফিল্ড-অফ-ভিউ-এর জন্য হাইপারভিউ সাপোর্ট করে, যা চলচ্চিত্র নির্মাতাদের জন্য আদর্শ বলেই মনে করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *