MOBILE: আইফোন ১৪ রিলিজ আজ, থাকতে পারে যেসব বড় চমক

আইফোনের নতুন একটি সিরিজ প্রকাশ পেতে যাচ্ছে আজ। বুধবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে অনুষ্টিত হবে অ্যাপেল ইভেন্ট।
এতে আইফোন ১৪ সিরিজের পাশাপাশি অ্যাপল ওয়াচের অষ্টম জেনারেশনের ফাস্ট লুকও প্রকাশ করা হতে পারে। নেটমাধ্যম ইউটিউব ও অ্যাপল টিভিতে অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার দেখা যাবে।
আইফোনের নতুন সিরিজ মানেই নতুন কিছু চমক। চলুন জেনে নেই নতুন কী থাকতে পারে আইফোন ১৪ সিরিজে?
শোনা যাচ্ছে, এবারের সিরিজে ‘মিনি’ মডেলটি বাতিল হতে যাচ্ছে। তবে তার পরিবর্তে আসতে যাচ্ছে আইফোন ১৪ ম্যাক্স মডেল। এ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে বায়োনিক এ১৬ চিপসেট থাকতে পারে। তবে অন্য দুই মডেলে হয়তো বায়োনিক এ১৫ চিপসেটই রাখবে অ্যাপল।
আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রো মডেলে ব্যবহার করা হতে পারে ৬ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে। আর আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ প্রো ম্যাক্সে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই ৬ জিবি র্যাম ব্যবহার করা হতে পারে। তবে সুখবর এই যে, গত সিরিজের তুলনায় এবারে আরও উন্নত ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে।
অ্যান্ড্রয়েড ফোনের মতো আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে পান-হোল কাট-আউট থাকতে পারে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর রাখা হতে পারে।
উন্নত মানের ব্যাটারি ব্যবহারের কারণে চারজিং ব্যবস্থাও উন্নত করা হতে পারে। শোনা যাচ্ছে আইফোন ১৪ সিরিজে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট।