UAE -র বুর্জিল হোল্ডিংসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বলিউডের বাদশাহ

UAE এক বড় বেসকরারি হেলথকেয়ার গ্রুপ বুর্জিল হোল্ডিংসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান ৷খবরটি এই সপ্তাহের শুরু দিকেই আবুধাবির একটি অনুষ্ঠানে প্রকাশ করা হয়।জানা গিয়েছে , হেলকেয়ার গ্রুপের একটি মাল্টি-প্ল্যাটফর্ম বিজ্ঞাপনে অংশ নেবেন কিং খান।

প্রথমবার কোনো বলিউডের অভিনেতা বুর্জিল হোল্ডিংসের কোনও হেলথকেয়ার গ্রুপের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর হলেন। বুর্জিল হোল্ডিংস MENA রয়েছে মোট 39টি হাসপাতাল আর অনেক চিকিৎসা কেন্দ্র।

এই হেলথকেয়ার প্রসঙ্গে কিং খান জানান , হেলথকেয়ার হল এমন একটি ইন্ডাস্ট্রি যার সাথে সকল মানুষের যোগাযোগ আছে। এই বিষয়ে সকলের কিছু না কিছু অভিজ্ঞতা রয়েছে। বুর্জিল মেডিকেল সিটিতে যাওয়া এবং ডাঃ শামশীর ওয়ালিলের কথা শোনা তাঁকে একইসঙ্গে অনুপ্রেরণা দিয়েছে। কাজের প্রতি তাদের একাগ্রতা ও আবেগকে মুগ্ধ করেছে কিং খানকে। তিনি বলেছেন, “তাঁরা সত্যিই বাস্তবে মানুষের জন্য নিজেকে উজার করে দেওয়ার জন্যই বাঁচেন এবং আমি তাঁদের এই গল্পের একটি অংশ হতে পেরে খুবই উত্তেজিত ৷”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *