Ghibli-তে কিছুতেই ছবি বানাতে পারছেন না? ১ মিনিটে তৈরী করুন সহজেই, জেনেনিন পদ্ধতি

সোশ্যাল মিডিয়ায় এখন জিবলি ঝড়। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলিব্রিটি, সকলেই নিজেদের জিবলি স্টাইলের ছবি শেয়ার করছেন। পছন্দের ছবিকে জিবলির রূপ দেওয়ার এই ট্রেন্ডে অনেকেই গা ভাসালেও, কিছু ব্যবহারকারী ছবি বানাতে গিয়ে সমস্যায় পড়ছেন। শত চেষ্টার পরেও মনের মতো জিবলি ছবি তৈরি করতে পারছেন না। তবে এর সমাধান খুব সহজ। জেনে নিন কেন এই সমস্যা হচ্ছে এবং কীভাবে এর সমাধান করা যাবে।
বিশেষজ্ঞদের মতে, মূলত সঠিক প্রম্পট ব্যবহার না করার কারণেই অনেকে জিবলি ছবি তৈরি করতে পারছেন না। চ্যাটজিপিটি তৈরিই হয়েছে ব্যবহারকারীর ইনপুট বুঝে কাজ করার জন্য। সেক্ষেত্রে যদি সঠিকভাবে নির্দেশ না দেওয়া হয়, তাহলে সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রেই এআই বুঝতে পারে না ব্যবহারকারী আসলে কী চাইছেন। সেই কারণেই মনের মতো ছবি তৈরি করা সম্ভব হয় না। তাই জিবলি ছবি বানানোর সময় নির্দেশ বা প্রম্পট লেখার ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখা জরুরি।
যেভাবে সহজে জিবলি ছবি বানাবেন:
চ্যাটজিপিটির মাধ্যমে জিবলি স্টাইলের ছবি তৈরি করার সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো:
১. প্রথমে আপনার ডিভাইসে চ্যাটজিপিটি অ্যাপটি খুলুন।
২. অ্যাপের ইন্টারফেসে ‘+’ চিহ্নে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে ছবিটিকে জিবলি স্টাইলে রূপান্তরিত করতে চান, সেটি বেছে নিন।
৩. ছবিটি আপলোড করার পর টেক্সট বক্সে লিখুন, ‘ টার্ন দিস ইনটু জিবলি স্টাইল স্টুডিও’। এই প্রম্পটটি এআইকে আপনার ছবিটিকে স্টুডিও জিবলির অ্যানিমেশন শৈলীতে পরিবর্তন করার নির্দেশ দেবে।
৪. প্রম্পট লেখার পর ‘সেন্ট’ অপশনটি সিলেক্ট করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। সাধারণত এক মিনিটের মধ্যেই চ্যাটজিপিটি আপনার জিবলি স্টাইলের ছবিটি তৈরি করে দেবে।
অন্য আরেকটি বিকল্প:
চ্যাটজিপিটি ছাড়াও গ্রোক এআই প্ল্যাটফর্ম ব্যবহার করেও জিবলি ছবি তৈরি করা যেতে পারে। পদ্ধতিটি নিচে উল্লেখ করা হলো:
১. আপনার ওয়েব ব্রাউজারে গ্রোক এআই প্ল্যাটফর্মের ওয়েবসাইট (খুঁজুন ‘এক্স ডট এআই’) -এ যান এবং ‘ট্রাই গ্রোক’ অপশনটি বেছে নিন।
২. এখানেও একই ভাবে ছবি আপলোড করার অপশন পাবেন। আপনার পছন্দের ছবিটি আপলোড করুন।
৩. ছবিটি আপলোড করার পর টেক্সট বক্সে লিখুন, ‘ টার্ন দিস ইমেজ ইনটু এ জিবলি এনিমি স্টাইল’। এই প্রম্পট গ্রোক এআইকে আপনার ছবিটিকে জিবলি অ্যানিমে স্টাইলে পরিবর্তন করার জন্য নির্দেশ দেবে।
এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার পছন্দের ছবিগুলোকে জিবলি স্টাইলে রূপান্তরিত করতে পারবেন।
উল্লেখ্য, ওপেনএআইয়ের চ্যাটজিপিটির নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর থেকেই স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। চ্যাটজিপিটির ব্যবহারকারীরা বিভিন্ন ব্যক্তি ও দৃশ্যের জিবলি সংস্করণ তৈরি করে শেয়ার করছেন।