আইফোনে নির্দিষ্ট নম্বরের বার্তা ব্লক ও ফিল্টার করার সহজ উপায়, শিখেনিন আপনিও

অনেক সময় স্প্যাম মেসেজ বা বিরক্তিকর বার্তা এড়াতে মেসেজ ব্লক অপশনটি ব্যবহার করা যেতে পারে।
আর আইফোন বা আইওএস-এ কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই টেক্সট মেসেজ ব্লক করার অপশন রয়েছে।
চলুন জেনে নেওয়া যাক বার্তা ব্লক করার কিছু সহজ নিয়ম।
নির্দিষ্ট ফোন নম্বর থেকে টেক্সট মেসেজ পাওয়া বন্ধ করার সবচেয়ে সহজ উপায় হল মেসেজ অ্যাপ থেকে সরাসরি নম্বরটি ব্লক করা। হাও-টু গিক বলছে, এ পদ্ধতির একটি সুবিধা হল, এতে ব্লক করার জন্য আলাদা করে ফোন নম্বরটি সেইভ করতে হবে না।
প্রথমে আইফোনের মেসেজ অ্যাপ চালু করুন। এরপর যে নম্বরটি ব্লক করতে চান তার সঙ্গে কথোপকথন বা চ্যাট থ্রেডটি চালু করুন। পরের পৃষ্ঠায় স্ক্রিনের ওপরে প্রোফাইল আইকন, নাম অথবা নম্বরের ওপরে চাপ দিন।
ব্লক করা হয়ে গেলে পরবর্তীতে বা ভবিষ্যতে ওই নির্দিষ্ট নম্বর থেকে কোনো টেক্সট মেসেজ আসবে না। এ ছাড়া, টেক্সট মেসেজ ব্লক করলে ফোন কল অথবা ফেইস টাইম কলও স্বয়ংক্রিয়তভাবেই বন্ধ হয়ে যাবে।
আইফোনের সেটিংস অ্যাপ থেকে
নম্বর সেইভ করা হয়ে গেলে সেটিংস অ্যাপটি চালু করুন এবং ‘মেসেজেস’ অথবা ‘ফোন’ অপশনটি বেছে নিন।
পরের পৃষ্ঠায়, ‘ব্লকড কন্টাক্টস’ অপশনে চাপ দিন।
সেখান থেকে ‘অ্যাড নিউ’ অপশনে গিয়ে যে কন্টাক্ট থেকে মেসেজ পেতে চান না সেটি বেছে নিন।
অপরিচিত নম্বরের মেসেজ ফিল্টার করুন
ওপরের দুটি পদ্ধতিই অপরিচিত নম্বর থেকে মেসেজ এলে সেটি ব্লক করতে পারে। তবে, যদি অনেক নম্বর থেকে অদরকারি মেসেজ আসতেই থাকে, সেক্ষেত্রে পদ্ধতি দুটির কার্যকারিতা কম।
ভালো খবর হল, আইওএস-এ একটি বিল্ট-ইন মেসেজ ফিল্টারিং ফিচার রয়েছে, যার মাধ্যমে এসব মেসেজ ফিল্টার করা সম্ভব।
এ ফিচারটি চালু করলে, অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ ফিল্টার করে ফেলে, এবং ফোনে নোটিফিকেশন না পাঠিয়ে, ইনবক্সের বদলে আলাদা একটি ফোল্ডারে মেসেজগুলো জমা হয়। ফলে, অদরকারি ও অতিরিক্ত নোটিফিকেশনের ঝামেলা কমে আসে।
ফিচারটি চালু করতে আইফোনের সেটিংস অ্যাপের ‘মেসেজেস’ অপশনে যান। নিচে স্ক্রল করে ‘মেসেজ ফিল্টারিং’ শিরোনাম খুঁজুন। এর নিচে ‘আননৌন অ্যান্ড স্প্যাম’ অপশনে ক্লিক করুন। এরপরে, ‘ফিল্টার আননোন সেন্ডারস’ অপশনের টগলটি চালু করে দিন ও ‘এসএমএস’ ফিল্টারটি ডিফল্ট ফিল্টার হিসেবে সেট করুন।