Instagram: অনলাইনে থাকলেও বোঝা যাবে না, দেখেনিন ইনস্টাগ্রামের সেই সেটিং টি

সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম। এই অ্যাপে আপনি যেসব ব্যক্তিকে ফলোব্যাক করেন তাদের মধ্যে সবাই আপনি শেষ কখন অনলাইনে ছিলেন তা দেখতে পান। ইন্সটাগ্রামের অ্যাক্টিভিটি স্ট্যাটাসে গিয়ে এই তথ্য দেখে নেওয়া সম্ভব। ফেইসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের লাস্ট সিন ফিচারের মতোই কাজ করে এই ফিচার। কেউ আপনাকে সরাসরি মেসেজ পাঠালে তিনি শেষ কখন অনলাইনে ছিলেন তাও দেখে নেওয়া সম্ভব। এই ফিচারের শুরুতে এনেবেল থাকলেও চাইলে নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য তা বন্ধ করা সম্ভব। এই অপশন বন্ধ করে আপনি যখন খুশি এই সোশ্যাল অ্যাপ ব্যবহার করতে পারবেন। আপনার একাধিক ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকলে প্রত্যেক অ্যাকাউন্টের জন্য আলাদাভাবে এই ফিচার বন্ধ করতে হবে।

ধাপ ১ : প্রথমেই অ্যান্ড্রয়েড অথবা আইফোন থেকে ইন্সটাগ্রাম অ্যাপ ওপেন করুন। প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজ ওপেন করুন। ডান দিকে নিচে এই অপশন পাবেন।

ধাপ ২ : এবার মেন্যু থেকে সেটিংস ওপেন করুন।

ধাপ ৩ : প্রাইভেসি সিলেক্ট করে অ্যাক্টিভিটি স্ট্যাটাস ওপেন করুন। এখানে ‘শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস’ অপশনের পাশের টগল ডিসেবেল করে দিন। শুরুতে এই টগল এনেবেল থাকে।

ব্রাউজার থেকে বন্ধ করবেন কীভাবে?

ধাপ ১ : কম্পিউটার ব্রাউজার থেকে রহংঃধমৎধস.পড়স ওয়েবসাইট ওপেন করে নিয়ে অ্যাকাউন্টে লগ ইন করুন।

ধাপ ২: প্রোফাইল ছবিতে ক্লিক করে সেটিংস ওপেন করুন।

ধাপ ৩ : এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে এই ফাংশন ডিসেবেল করে দিন। এজন্য পাশে চেকবক্স ডিসেবেল করতে হবে। ব্যাস হয়ে গেল। এবার আপনি অনলাইনে থাকলেও কেউ জানতে পারবে না।