OMG! এবার প্রিয়াঙ্কা চোপড়ার ভুয়ো অডিও ভাইরাল, AI নিয়ে বাড়ছে উদ্বেগ

বলিউড তারকাদের কাছে এখন আতঙ্কের নাম ‘ভুয়ো ভিডিও’। এর আগে রাশমিকা মান্দানা, আলিয়া ভাট, কাজল, ক্যাটরিনা কাইফসহ অন্যান্য তারকার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে যাওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ভারতীয় পুলিশ।

রাশমিকার ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্তও। এর মধ্যেই আরেক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভুয়ো অডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। খবর টাইমস অব ইন্ডিয়ার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই অডিওটিতে যার কণ্ঠ শোনা যাচ্ছে, তা প্রিয়াঙ্কার কণ্ঠ বলে মনে হলেও আসলে তা প্রযুক্তির কারসাজি।

প্রিয়াঙ্কার একটি সত্যিকারের ভিডিও ক্লিপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভুয়ো অডিও। এমন একটি ক্লিপিং, যাতে মনে হচ্ছে, একটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন প্রিয়াঙ্কা। ভুয়ো ওই অডিওতে নিজের বার্ষিক আয়ের হদিসও দিয়েছেন ভারতের ‘দেশি গার্ল’।

গত মাসের শুরুর দিকে ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানার ভুয়ো ভিডিও। অন্য এক নারীর ভিডিওতে বসানো হয়েছিল রাশমিকার মুখ।

নেট–মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল সেই আপত্তিকর ভিডিও। তখন অনেকেই বুঝতে পারেননি, ভিডিওটি আসলে দক্ষিণি অভিনেত্রীর নয়।

এর কয়েক দিন পরই ক্যাটরিনা কইফ ও কাজলের ভুয়ো ভিডিও ভাইরাল হয়। ‘টাইগার ৩’ ছবিতে স্নানের পোশাকে ক্যাটের ছবিকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় সমাজিক যোগাযোগমাধ্যমে।

গত কয়েক সপ্তাহে বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে ভুয়ো ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা। এর পেছনে দায়ীদের আইনের আওতায় নিয়ে আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *