SamSung: নিয়ে আসছে নতুন ফিটনেস ট্র্যাকার, জেনেনিন কী কী মিলবে সুবিধে?

নতুন ফিটনেস ট্র্যাকার আনছে স্যামসাং। যার নাম গ্যালাক্সি ফিট ৩। অনেকদিন ধরে এই গ্যালাক্সি ফিটনেস ট্র্যাকারের রেন্ডার্স লিক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ফাঁস হওয়া একটি ছবি থেকে এই গ্যালাক্সি ফিট ৩ ফিটনেস ট্র্যাকারের সম্পূর্ণ ডিজাইন এবং কালার অপশনগুলো দেখা গিয়েছে। নাম থেকেই পরিষ্কার যে এটি গ্যালাক্সি ফিট ২-এর পরবর্তী প্রজন্ম।

গ্যালাক্সি ফিট ৩ নতুন ফিটনেস ট্র্যাকারটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে গ্যালাক্সি ফিট ২-এর যেহেতু আপগ্রেডেড ভার্সন হতে চলেছে এটি, ফলে কিছু মিল তো থাকতেই পারে।

ছবিতে দেখা যাচ্ছে এতে একটি রেক্ট্যাঙ্গুলার স্ক্রিন, সেখানে কিছু পাতলা বেজেল দেওয়া হয়েছে। ফিটনেস ট্র্যাকারের স্ক্রিন যেহেতু অনেকটাই বড়, সেখানে আরও কিছু তথ্য দেখানো হবে বলেই মনে করা হচ্ছে।

ডানদিকে প্রান্তে রয়েছে একটি ফিজ়িক্যাল বাটন, মাইক্রোফোনের সাপোর্ট থাকছে সেখানে। পাওয়ার বাটন হিসেবেও কাজে লাগানো যেতে পারে এটিকে। বক্সি ডিজ়াইনের এই ফিটনেস ট্র্যাকারে রয়েছে রাউন্ডেড কর্নার। ফলে আপনি ট্র্যাকারটি দীর্ঘ সময় ধরে পরে থাকলেও তাতে কোনো সমস্যা হবে না।

গ্যালাক্সি ফিট ২ তে দেওয়া হয়েছিল ১.১ ইঞ্চির থ্রিডি অ্যামোলেড ডিসপ্লে, যা ৪৫০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফিটনেস ট্র্যাকারে ২এমবি র‍্যাম এবং ৩২এমবি অনবোর্ড স্টোরেজের অপশন রয়েছে। দেওয়া হয়েছে একটি ১৫৯মেগাহার্জ ব্যাটারি, যা এক চার্জে ২১ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এতে রয়েছে IP68 রেটিং, ৭০টিরও বেশি ওয়াচ ফেস এবং বিভিন্ন ফিটনেস মোড সাপোর্ট করে ফিটনেস ট্র্যাকারটি। ধারণা করা হচ্ছে গ্যালাক্সি ফিট ৩ এর থেকে আপডেট হবে আরও কিছুটা। থাকতে পারে নতুন কিছু ফিচার।দাম সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে মোট তিনটি রঙে পাওয়া যাবে এই ফিটনেস ট্র্যাকারটি- গ্রে, গোল্ড এবং ব্ল্যাক।

সূত্র: গ্যাজেট ৩৬০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *